মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
জানুয়ারি থেকে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম বেড়েছে ৩৬ শতাংশ পর্যন্ত ২০ দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত প্রত্যাহার ৩,২৪৫ কোটি টাকা ঢাকার বসুন্ধরায় সনির প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার উদ্বোধন সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে টাকা: বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ও ইউনানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ সম্মিলিত ইসলামী ব্যাংকের ১৪তম পর্ষদ সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে খানাপিনার অভ্যাস, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: গবেষণা কর্মশালায় বিশেষজ্ঞরা এসডিজি অর্জনে গতি বৃদ্ধি ও সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি জাতীয় গ্রিডে যুক্ত হলো তিতাস-২৮ কূপের গ্যাস, দৈনিক মিলবে ১২-১৩ এমএমসিএফডি

মৌসুমী, ফারিয়া, সাবিলা নূরসহ ২৫ জনের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে এনবিআর

ঢাকা, ২২ জুন: ফাঁকি দেওয়া কর আদায়ের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, সাবিলা নূর ও অভিনেতা আহমেদ শরীফ এবং চিত্রনায়ক বাপ্পারাজ (রেজাউল করিম) সহ মোট ২৫ জনের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে।

এনবিআর কর অঞ্চল-১২ এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদের স্বাক্ষরিত চিঠির সূত্রে এই তথ্য জানা গেছে। গত ১৫ জুন সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে তাদের ব্যাংক হিসাব ফ্রিজ করার জন্য চিঠি পাঠানো হয়। চিঠিতে এই ২৫ জনের ব্যাংক হিসাব, বকেয়া কর, টিআইএন এবং পাসপোর্ট নম্বর উল্লেখ করা হয়েছে।

যাদের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে, তারা হলেন: হাজী কামালউদ্দিন, গোলাম মাওলা, ওসমানগণি, আশরাফ হোসেন, মো. জহিরুল হক, জাহিদুর রহমান সিদ্দিক, জোৎস্না বেগম, ইউসুফ আলী, সাব্বির হোসেন বাপ্পি, জামালউদ্দিন চৌধুরী, আল আমিন চৌধুরী, ইরফান সেলিম, কাজী রুবায়েত হাসান, নুসরাত ফারিয়া, নাসিমা খান, নুসরাত ইয়াসমিন তিশা, সাবিলা নূর, রেজাউল করিম (বাপ্পারাজ), এ. কে. এম মোশারফ হোসেন, শবনম পারভীন, পারভীন জামান মৌসুমী, আহমেদ শরীফ, নৃত্তাঞ্চল, এ. কে. এম. হুমায়ুন কবির ও মো. মিকাইল হোসেন।

এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে জানান, সময়মতো কর পরিশোধ না করায় বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে কর পরিশোধ করেছেন এবং কয়েকজন সময় চেয়েছেন। কর পরিশোধ হলে আইন অনুযায়ী ব্যাংক হিসাব খুলে দেওয়া হবে।