বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বিবিসিসিআই’র ডিরেক্টর নির্বাচিত হলেন জহিরুল ইসলাম, আজীবন সদস্য পদ পেলেন কিবরিয়া ও মোর্তুজা<gwmw style="display:none;"></gwmw> দ্বিতীয় প্রান্তিকে সাব-ব্রাঞ্চে আমানত বেড়ে ৮৪,২৬৩ কোটি টাকা, ঋণ বিতরণ কমেছে ৭.৭ শতাংশ<gwmw style="display:none;"></gwmw> US cotton warehouse to launch in Chattogram in mid-November to boost bilateral trade তা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে বিজিএমইএ ও বিকেএমইএর তীব্র আপত্তি<gwmw style="display:none;"></gwmw> রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১১তম ‘বাপা ফুডপ্রো আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৪’ ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে গ্রাহকদের জন্য নতুন ৪ ফিচার যুক্ত ২০২৮ সালের মধ্যে শেয়ারবাজারে ডেরিভেটিভস চালুর লক্ষ্য: ডিএসই ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানকে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক বাণিজ্য অর্থায়ন বাড়াতে সিটি ব্যাংকে আইটিএফসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

মুশফিকুর রহমান এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে যোগদান করেছেন

ঢাকা, জানুয়ারী ১৯: ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের নতুন চেয়ারপারসন হিসেবে যোগদান করেছেন মো. মুশফিকুর রহমান।

শিল্প মন্ত্রণালয় ২২ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে তাকে এই পদে নিয়োগের ঘোষণা দেয়। এরপর, রবিবার (১৯ জানুয়ারী) তিনি আনুষ্ঠানিকভাবে আগামী ২ বছরের জন্য অষ্টম চেয়ারপারসন হিসেবে এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে যোগদান করেন।

শিল্প মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার সাথে অন্য কোনও পেশা, ব্যবসা বা চাকরির সম্পর্ক ত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য মো. মুশফিকুর রহমানকে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে মনোনীত করা হয়েছে।

এসএমই ফাউন্ডেশন জানিয়েছে যে, ব্যাংকিং খাতে মুশফিকুর রহমানের প্রায় তিন দশকের অভিজ্ঞতা রয়েছে। কর্মজীবনে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সিটিজেনস, এইচএসবিসি এবং সিটিব্যাংক এবং দেশের এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, শাহজালাল ইসলামী এবং ব্যাংক আলফালাহে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মো. মুশফিকুর রহমান ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৫ সালে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।