শুক্রবার ১২ জুন, ২০২৬
সর্বশেষ:
ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ রোধে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনীর অবিলম্বে বাস্তবায়ন জরুরি: সাবেক গভর্নর করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা করার প্রস্তাব, বছরজুড়ে দেওয়া যাবে রিটার্ন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট: উন্নয়ন ধারা সচল, সংস্কার ও জাতীয় ঐক্যের ওপর জোর ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন বাধ্যতামূলক, আবগারি শুল্কমুক্ত সীমা বেড়ে ৪ লাখ টাকা স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য পূর্ণাঙ্গ ভ্যাট অব্যাহতির প্রস্তাব বাজেট ২০২৬-২৭: সংস্কার প্রস্তাবকে ফিকির স্বাগত, তবে রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় রোগীদের স্বার্থে হাসপাতাল খোলা রাখার সুযোগ চায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ আগামীকাল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার মেগা বাজেট পেশ করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু ইসলামী ব্যাংকের অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ এবিবির; এসএমই খাতের জন্য ৬০ হাজার কোটি টাকার নতুন প্যাকেজ

ব্যাংক খাতের সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকে নতুন বিভাগ ‘ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট’


ঢাকা, ২৫ জুলাই: দেশের ব্যাংক খাতের ক্রমবর্ধমান সংকট মোকাবিলা এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক একটি নতুন বিভাগ চালু করেছে। ‘ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট’ নামের এই নতুন বিভাগটি মূলধন ঘাটতি, তারল্য সংকট কিংবা দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে থাকা ব্যাংকগুলোর দ্রুত ও কার্যকর সমাধানে কাজ করবে।

গত মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংকিং ব্যবস্থার প্রতি জন আস্থা বজায় রাখা, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর সময়োপযোগী সমাধান নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি ‘Bank Resolution Ordinance, 2025’ প্রণয়ন করা হয়েছে। এই নতুন আইনের কাঠামোর আওতায় পূর্ব গঠিত ‘Bank Restructuring & Resolution Unit’-এর নাম পরিবর্তন করে এখন ‘Bank Resolution Department’ রাখা হয়েছে।

নতুন এই বিভাগটি ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর একীভূতকরণ (Merger), অধিগ্রহণ (Acquisition), ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠা (Bridge Bank Establishment) সহ বিভিন্ন ধরনের পুনর্গঠনমূলক কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া, ব্যাংক খাতে ভবিষ্যতে যে কোনো রেজুলেশন (সমাধান) প্রক্রিয়ায় এই বিভাগই মূল দায়িত্ব পালন করবে।

বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (MD) এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের (CEO) উদ্দেশ্যে পাঠানো প্রজ্ঞাপনে স্পষ্ট জানিয়েছে যে, এখন থেকে ব্যাংক পুনর্গঠন ও রেজুলেশন সংক্রান্ত সকল দাপ্তরিক চিঠিপত্র নবগঠিত ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্টের মাধ্যমেই সম্পন্ন করতে হবে।