রবিবার ২০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বাংলাদেশ ও ইউনানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ সম্মিলিত ইসলামী ব্যাংকের ১৪তম পর্ষদ সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে খানাপিনার অভ্যাস, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: গবেষণা কর্মশালায় বিশেষজ্ঞরা এসডিজি অর্জনে গতি বৃদ্ধি ও সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি জাতীয় গ্রিডে যুক্ত হলো তিতাস-২৮ কূপের গ্যাস, দৈনিক মিলবে ১২-১৩ এমএমসিএফডি বিজিএমইএ কাপ ২০২৬-এর ট্রফি উন্মোচন ও বাফুফে অংশীদারিত্ব উদযাপন বন্ধ শিল্প ও সেবা খাত পুনরুজ্জীবনে ঋণের সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ ইইউতে কমেছে পোশাক আমদানি, তবে জুন ও জুলাইয়ে বাংলাদেশের ইতিবাচক প্রবৃদ্ধি ব্যাক-টু-ব্যাক এলসির ওভারডিউ সময়সীমা ২৭০ দিনে মেলাল বাংলাদেশ ব্যাংক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী ট্যুরিজম কার্নিভাল শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী ট্যুরিজম কার্নিভাল শুরু

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি:- ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি (ডিইউটিএস)-এর উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশ ট্যুরিজম কার্নিভাল আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার ছাত্র শিক্ষক কেন্দ্রে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’দিনব্যাপী এই কার্নিভাল উদ্বোধন করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে ডিইউটিএস-এর উপদেষ্টা অধ্যাপক ড. ইসতিয়াক এম. সৈয়দ, মাউন্ট এভারেস্টজয়ী ষষ্ঠ বাংলাদেশী বাবর আলী এবং বিশ্ব রেকর্ডধারী সাইক্লিস্ট ও অভিযাত্রী তাম্মাত বিল খোয়ার উপস্থিত ছিলেন।


উপাচার্য  অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কার্নিভালের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণের জন্য তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানান। দেশের পর্যটন শিল্পের বিকাশে যুবসমাজ কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।


উল্লেখ্য, কার্নিভালের প্রথম দিনে ঐতিহ্যবাহী ও বাণিজ্যিক প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের পর্যটন ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হয়। এছাড়া, ইকো ট্যুরিজম এবং টেকসই পর্যটন নিয়ে সেমিনার ও টক শো আয়োজন করা হয়। দু’দিনব্যাপী কার্নিভালে কুইজ প্রতিযোগিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি, সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।