বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বিবিসিসিআই’র ডিরেক্টর নির্বাচিত হলেন জহিরুল ইসলাম, আজীবন সদস্য পদ পেলেন কিবরিয়া ও মোর্তুজা<gwmw style="display:none;"></gwmw> দ্বিতীয় প্রান্তিকে সাব-ব্রাঞ্চে আমানত বেড়ে ৮৪,২৬৩ কোটি টাকা, ঋণ বিতরণ কমেছে ৭.৭ শতাংশ<gwmw style="display:none;"></gwmw> US cotton warehouse to launch in Chattogram in mid-November to boost bilateral trade তা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে বিজিএমইএ ও বিকেএমইএর তীব্র আপত্তি<gwmw style="display:none;"></gwmw> রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১১তম ‘বাপা ফুডপ্রো আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৪’ ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে গ্রাহকদের জন্য নতুন ৪ ফিচার যুক্ত ২০২৮ সালের মধ্যে শেয়ারবাজারে ডেরিভেটিভস চালুর লক্ষ্য: ডিএসই ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানকে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক বাণিজ্য অর্থায়ন বাড়াতে সিটি ব্যাংকে আইটিএফসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি চারুকলা অনুষদে সেমিনার ও শিল্পকর্ম প্রদর্শনী

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে  আজ ২২ জুলাই ২০২৫ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে “জুলাই গণ-অভ্যুত্থান: শোক ও বিজয়” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, এ উপলক্ষ্যে অনুষদের জয়নুল গ্যালারিতে ৪-দিনব্যাপী এক শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন করেন।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ-এর সভাপতিত্বে সেমিনারে শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান এবং প্রদর্শনীর কিউরেটর ড. শেখ মনির উদ্দিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. আব্দুস সাত্তার, গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম ও সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং এবং শিল্পকলার ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার দে আলোচনায় অংশ নেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে শিক্ষা ও গবেষণা। শিক্ষা ও গবেষণা ছাড়াও দেশের সকল ক্রান্তিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে এসেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের উন্নয়ন এবং গণমানুষের প্রত্যাশা পূরণে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শক্তিশালী সামাজিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

আগামী ২৫ জুলাই পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।