শুক্রবার ৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বিগত সরকারের ভুল নীতি ও আমদানিনির্ভরতাই বর্তমান জ্বালানি সংকটের কারণ: তিতুমীর ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়ালো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনে নীতি সহায়তার আবেদনের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের আসল আমানত ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬ হাজার কোটি টাকা, ৬ মূল বেতনের সমান বোনাস পাচ্ছেন কর্মকর্তারা উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র: ৩ হাজার কোটি টাকার তহবিলের সুদহার কমিয়ে ৭% করল বাংলাদেশ ব্যাংক মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি

২০২৪-২৫ অর্থবছরেপ্রবাসী আয়ে নতুন রেকর্ড, ৩০.৩২ বিলিয়ন ডলারে দেশে এসেছে

ঢাকা, ০২ জুলাই: বাংলাদেশ ব্যাংক-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসী আয় (রেমিট্যান্স) এর ক্ষেত্রে বাংলাদেশ নতুন এক উচ্চতায় পৌঁছেছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৪ সালের ১লা জুলাই থেকে ২০২৫ সালের ৩০শে জুন পর্যন্ত প্রবাসীরা ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। পূর্ববর্তী ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসীরা ২৩.২৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। সেই হিসাবে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ২৬.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

একক মাস হিসেবে, গত জুন মাসে প্রবাসীরা ২.৮২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা পূর্ববর্তী বছরের জুন মাসে ছিল ২.৫৩ বিলিয়ন ডলার। অর্থাৎ, ২০২৫ সালের জুনে রেমিট্যান্স প্রবাহ ২০২৪ সালের জুনের তুলনায় ১১.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর রেমিট্যান্স প্রবাহ নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি তখন পূর্বাভাস দিয়েছিলেন যে ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে, কারণ দেশের আর্থিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে।

২০২৪-২৫ অর্থবছরের জুলাই মাস ব্যতীত বাকি ১১ মাসেই রেমিট্যান্স ২ বিলিয়ন ডলারের বেশি ছিল। ১২ মাসের রেমিট্যান্সের চিত্র নিম্নরূপ:

  • জুন: ২.৮২ বিলিয়ন ডলার
  • মে: ২.৯৭ বিলিয়ন ডলার
  • এপ্রিল: ২.৭৫ বিলিয়ন ডলার
  • মার্চ: ৩.২৯ বিলিয়ন ডলার
  • ফেব্রুয়ারি: ২.৫৩ বিলিয়ন ডলার
  • জানুয়ারি: ২.১৯ বিলিয়ন ডলার
  • ডিসেম্বর: ২.৬৪ বিলিয়ন ডলার
  • নভেম্বর: ২.২ বিলিয়ন ডলার
  • অক্টোবর: ২.৩৯ বিলিয়ন ডলার
  • সেপ্টেম্বর: ২.৪০ বিলিয়ন ডলার
  • আগস্ট: ২.২২ বিলিয়ন ডলার
  • জুলাই: ১.৯১ বিলিয়ন ডলার

আরও পড়ুন