সোমবার ২৭ জুলাই, ২০২৬
সর্বশেষ:
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জনে বিনিয়োগে জোর সরকারের: শামা ওবায়েদ এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডে সরবরাহ তলানিতে: গভীর হচ্ছে গ্যাস সংকট, বাসাবাড়িতে হাহাকার অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটিপতি হিসাব বেড়েছে ৭ হাজার: বাংলাদেশ ব্যাংক ব্যাংক কর্মকর্তাদের বিভাগীয় মামলা ২ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ‘সুইসটেল’ হোটেল হচ্ছে না, ৮০০ কোটি টাকায় ভবনটি কিনছে পূবালী ব্যাংক ইডিএফ ঋণের মেয়াদ বাড়িয়ে ২৭০ দিন করার সুযোগ, বাংলাদেশ ব্যাংকের নতুন মাস্টার সার্কুলার জারি বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে সহযোগিতার আহ্বান বিডার নতুন কৌশলে সুফল: ১.৫ বিলিয়ন ডলারের পাইপলাইন থেকে ৪০০ মিলিয়ন ডলার এফডিআই বাস্তবায়নে জুলাইয়ের প্রথম ২১ দিনে প্রবাসী আয় ২৩.৫% বেড়ে ২০৯ কোটি ৫০ লাখ ডলার

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাহিদ ইসলাম জানান, আসিফ মাহমুদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজে অংশগ্রহণ করবেন না। তবে তিনি এনসিপির প্রার্থীদের বিজয়ী করতে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। এনসিপির রাজনৈতিক পরিষদের এক জরুরি অনলাইন সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আসিফ মাহমুদকে স্বাগত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও অন্যতম কান্ডারি আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে আমরা এনসিপিতে স্বাগতম জানাই। মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণাকারী এবং বিগত অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ এই উপদেষ্টা এখন থেকে দলের মুখপাত্র হিসেবে কাজ করবেন।”

ভবিষ্যৎ পরিকল্পনা নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, নির্বাচনে সরাসরি অংশ না নিলেও এনসিপির নেতৃবৃন্দ যেন সংসদে গিয়ে গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করতে পারেন, সেই লক্ষ্যেই আসিফ মাহমুদ কাজ করে যাবেন। এনসিপি বর্তমানে নির্বাচনের প্রস্তুতিতে পূর্ণ শক্তি নিয়োগ করছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।