বুধবার ২৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
সংশোধিত সাইবার আইনে নাগরিকদের কণ্ঠরোধ না করার আহ্বান—ভয়েস ফর রিফর্মের সংলাপ ব্যাংকিং খাত স্থিতিশীলকরণে সিস্টেমিক ঝুঁকি ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে বিআইবিএম-এর কর্মশালা জুলাই-অক্টোবর সময়ে রেমিট্যান্স প্রবাহ ১১.০৪ বিলিয়ন ডলার অতিক্রম; রিজার্ভ বেড়ে ৩৬.৪১ বিলিয়ন ডলার অস্ট্রেলিয়ার নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ, বিএসআরইএর সংবাদ সম্মেলন ২০২৬ সালে মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ: আইএমএফ মৎস্য খাতের শ্রমিকদের আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তার দাবি: বিলস-এফইএস সংলাপ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার ১২৫ টাকা নির্ধারণের দাবি ৩৫ শ্রমিক ফেডারেশনের দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৬ কার্গো এলএনজি আমদানির সুপারিশ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির<gwmw style="display:none;"></gwmw> চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়নের হার নেমে এসেছে ৩.৮৯ শতাংশে: আইএমইডি

উপদেষ্টা পরিষদের অনুমোদন পেল ব্যাংক রেজল্যুশন ও দেওয়ানি কার্যবিধি (সংশোধন) অধ্যাদেশের খসড়া

ঢাকা, এপ্রিল১৮: মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, উপদেষ্টা পরিষদ “ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫”-এর খসড়া নীতিগতভাবে ও চূড়ান্তভাবে অনুমোদন করেছে। এই সিদ্ধান্তটি বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ডেটিং সাপেক্ষে এই খসড়াটি চূড়ান্ত অনুমোদন লাভ করেছে।

অন্যদিকে, উপদেষ্টা পরিষদ “দেওয়ানি কার্যবিধি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫”-এর নীতিগত অনুমোদনও দিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, দেওয়ানি মোকদ্দমাগুলো সহজে, কম খরচে এবং দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে, সেইসাথে সেগুলোকে সময়োপযোগী করার জন্য “দেওয়ানি কার্যবিধি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫”-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন পেয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ আরও জানিয়েছে যে, চূড়ান্ত অনুমোদনের জন্য এই খসড়া অধ্যাদেশটি পুনরায় উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।