শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বিবিসিসিআই’র ডিরেক্টর নির্বাচিত হলেন জহিরুল ইসলাম, আজীবন সদস্য পদ পেলেন কিবরিয়া ও মোর্তুজা<gwmw style="display:none;"></gwmw> দ্বিতীয় প্রান্তিকে সাব-ব্রাঞ্চে আমানত বেড়ে ৮৪,২৬৩ কোটি টাকা, ঋণ বিতরণ কমেছে ৭.৭ শতাংশ<gwmw style="display:none;"></gwmw> US cotton warehouse to launch in Chattogram in mid-November to boost bilateral trade তা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে বিজিএমইএ ও বিকেএমইএর তীব্র আপত্তি<gwmw style="display:none;"></gwmw> রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১১তম ‘বাপা ফুডপ্রো আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৪’ ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে গ্রাহকদের জন্য নতুন ৪ ফিচার যুক্ত ২০২৮ সালের মধ্যে শেয়ারবাজারে ডেরিভেটিভস চালুর লক্ষ্য: ডিএসই ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানকে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক বাণিজ্য অর্থায়ন বাড়াতে সিটি ব্যাংকে আইটিএফসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের আওতাধীন ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের টিউশন ফি, সেশন ফি-সহ যাবতীয় পাওনা অত্যন্ত দ্রুত ও সহজে ডিজিটাল মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর একটি অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় অভিভাবকরা ইসলামী ব্যাংকের জনপ্রিয় অ্যাপ ‘সেলফিন’ (CellFin) এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’ (mCash)-এর মাধ্যমে এই কর্পোরেট সেবা গ্রহণ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এস. এম. আব্দুল হামিদ, এফসিএ। এছাড়া ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংকের পক্ষে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফি সংগ্রহ প্রক্রিয়াকে আরও আধুনিক ও স্বচ্ছ করবে, যা শিক্ষার্থী ও অভিভাবকদের সময় সাশ্রয় করবে।