শুক্রবার ১৭ জুলাই, ২০২৬
সর্বশেষ:
২০২৭ অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩.৫ শতাংশ হতে পারে: আইএমএফ<gwmw style="display:none;"></gwmw> আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিশেষ ঋণ পুনঃতফসিল সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক ঢাকা ইপিজেডে শ্রমিক কল্যাণ ও শ্রম ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন আইএলও কান্ট্রি ডিরেক্টর জুলাই আন্দোলনের লক্ষ্য বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আদালতের আদেশে বিএফআইইউর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক, সন্দেহজনক লেনদেন রিপোর্ট বেড়েছে ৭৪% পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব পুরনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ইসলামী ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> গভর্নরের সাথে বিটিএমএ-র বৈঠক: বস্ত্র খাতের সংকট মোকাবিলায় নীতিগত সহায়তার দাবি বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধির সভাপতিত্বে ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

মোংলা ইপিজেডে এলইডি ও প্যাকিং সামগ্রী তৈরি করবে চীনা প্রতিষ্ঠান সেনশিন

ঢাকা: চীনা প্রতিষ্ঠান সেনশিন বিডি কোম্পানি লিমিটেড ১০.৮১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে মোংলা ইপিজেডে বিভিন্ন ধরনের এলইডি বাল্ব ও প্যাকিং সামগ্রী তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে।

নতুন এ বিনিয়োগের ফলে মোংলা ইপিজেডের পণ্যের বৈচিত্র্য আসবে এবং বৈশ্বিক বাজারে এর প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি হবে। এ লক্ষ্যে আজ (২৮ আগস্ট ২০২৫) ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জনাব মোঃ আশরাফুল কবীর এবং সেনশিন বিডি কোম্পানি লিমিটেড -এর চেয়ারম্যান মি. উ চ্যাংকিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের এলইডি যেমন এলইডি বাল্ব, সড়কবাতি, স্পট লাইট, প্যানেল লাইট, বিগ স্কাই থ্রি সাইডস এলইডি সোলার স্ট্রিট লাইট, এবিএস এলইডি সোলার স্টিট লাইট, এক্সপ্লোশন প্রুফ এলইডি ল্যাম্প, ফ্লাড লাইট, স্ট্রিপ লাইট, এবং কার্টুন ও পলি ব্যাগের মতো প্যাকিং সামগ্রীও তৈরি করবে।

কোম্পানিটিতে ৭১৭ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান নতুন বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, “আমাদের অর্থনীতিতে তৈরি পোশাক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বেপজা বৈচিত্র্যময় খাতের শিল্পকে বিনিয়োগের জন্য উৎসাহিত করে যাচ্ছে।

সেনশিন বিডি এর বিনিয়োগ ইপিজেডসমূহে বিনিয়োগকারীদের আস্থারই প্রতিফলন এবং আমরা সফলভাবে তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় সকল সহযোগিতা করবো।”চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন, এবং নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মোঃ খুরশিদ আলম উপস্থিত ছিলেন।