মঙ্গলবার ১১ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
অবকাঠামো ও ইউটিলিটি সুবিধার ধীরগতিতে অর্থনৈতিক অঞ্চলে তৈরি হয়েছে আস্থাহীনতা: বেজিয়া সভাপতি সামাজিক সুরক্ষায় জাকাত: সেন্ট্রাল ফর জাকাত ম্যানেজমেন্টের ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ<gwmw style="display:none;"></gwmw> বাংলা কিউআর লেনদেনে ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি শূন্য নির্ধারণ করলো বাংলাদেশ ব্যাংক ভ্রমণ কোটার বাইরে আন্তর্জাতিক কার্ডে বিদেশে শিক্ষার ফি পরিশোধের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক ৪ লিজিং প্রতিষ্ঠানকে ‘অকার্যকর’ ঘোষণা, রেজল্যুশন কার্যক্রমে প্রশাসক বসালো বাংলাদেশ ব্যাংক ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ‘ন্যানো ঋণ’ চালুর উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের কুড়িগ্রাম ও গাইবান্ধার চরাঞ্চলের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় ২৫ ল্যাপটপ দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড বিদেশে বাংলাদেশি খেলাপিদের সম্পদ অনুসন্ধানে ৮ আন্তর্জাতিক প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক টাকায় বিদেশি ভ্রমণ প্যাকেজ বিক্রির সুযোগ পেলেন ট্যুর অপারেটররা: বাংলাদেশ ব্যাংক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী রোবট্রনিক্স ফেস্ট শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আজ ০৯ আগস্ট ২০২৫ শনিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দু’দিনব্যাপী ‘রোবট্রনিক্স ফেস্ট’ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফেস্ট উদ্বোধন করেন।

রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ড. সেঁজুতি রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, প্রযুক্তির প্রভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে। এই পরিবর্তন আরও দ্রুত হওয়ার জন্য ভবিষ্যতে যেসব প্রযুক্তি ভূমিকা রাখবে তার মধ্যে রোবটিক্স, মেকাট্রনিক্স, মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন্যতম। প্রযুক্তি নির্ভরতার কারণে ভবিষ্যতে চাকরির বাজারেও অনেক পরিবর্তন আসবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিতে দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ব্যবহারিক জীবনে প্রযুক্তির সঠিক প্রয়োগের দিকে নজর দিতে হবে। তবে শিক্ষার্থীদের সবসময় মনুষ্যত্ব, মানবিকতা ও আন্তরিকতার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের রোবটিক্স ও মেকাট্রনিক্স বিষয়ক উদ্ভাবনী ক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে এই ফেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, এই ফেস্টে দেশের ৫০ টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ২০০টি দল অংশ নিচ্ছে। দু’দিনব্যাপী এই ফেস্টে সকাররোবট, লাইন ফলোয়ার রোবট, মাইক্রোমাউস ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর বিভিন্ন চ্যালেঞ্জ বিষয়ক প্রতিযোগিতা এবং বিভিন্ন  প্রজেক্ট প্রদর্শন করা হবে। এতে প্রায় ৯শ’ শিক্ষার্থী অংশ নেবেন ।