মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর ও তাফসীর বাংলাদেশ-চীন সুসম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তরুণ লেখকরা: লি শাওপেং ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ বাংলা কিউআরে লেনদেন ১১০ কোটি টাকা ছাড়াল চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো ২১ নতুন অংশীদার ক্রিয়েটিভ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন: ৫০ হাজার কর্মসংস্থান ও জিডিপিতে অবদান বৃদ্ধির লক্ষ্য ২২ দিনে প্রবাসী আয় ২১৫ কোটি ডলার ছাড়াল ইনভেস্ট বাংলাদেশ-এর কার্যক্রম শুরু

ট্রাম্পের ব্যবসায়িক অংশীদার জেনন্ট্রি  বিচ বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন

ঢাকা, ৩০ জানুয়ারী (ইউএনবি)- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক অংশীদার জেনন্ট্রি বিচ বাংলাদেশে খনিজ ও গ্যাস অনুসন্ধানে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রাজনৈতিক নেতা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বৈঠকে তিনি তার আগ্রহের কথা জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক অংশীদার মি. বিচ একদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। সফরের অংশ হিসেবে তিনি বিডায় এক মধ্যাহ্নভোজে যোগ দেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং রাজনৈতিক নেতারাও এতে অংশগ্রহণ করেন।

সেই সময় বিচ বলেছিলেন যে তিনি বিভিন্ন খাতে বিনিয়োগের প্রস্তাব দিতে বাংলাদেশে এসেছেন।

তিনি (বিচ) বলেন, “আমি বাংলাদেশে বিনিয়োগের জন্য কিছু প্রস্তাব দিতে এসেছি। আমরা উন্নয়ন খাতে বিনিয়োগ করতে চাই। এর পাশাপাশি শান্তি ও সমৃদ্ধি নিয়েও আলোচনা হবে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নেতৃত্বে আসার সাথে সাথে বাংলাদেশ এবং সমগ্র বিশ্বে ব্যবসা, বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে, যা আমরা কাজে লাগাতে চাই।”

মধ্যাহ্নভোজে অংশ নিয়ে জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জেন্ট্রি বিচ জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশে কী কী বিনিয়োগের সুযোগ রয়েছে তা অধ্যয়ন করার জন্য, তারা মূলত খনিজ পদার্থ, গ্যাস অনুসন্ধানে আগ্রহী।”

এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলিতে বিডা এবং মি. বিচের মধ্যে বিস্তারিত আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।