রবিবার ৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত শুরু সোমবার থেকে বার্ষিক ভ্রমণ কোটা বাড়িয়ে ১৮ হাজার ডলার করল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য ও রপ্তানি বহুমুখীকরণে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইউকেইএফ-এর গোলটেবিল বৈঠক রাজনৈতিক সদিচ্ছা, কূটনৈতিক তৎপরতা ও আন্তর্জাতিক সহযোগিতাই রোহিঙ্গা সংকটের মূল সমাধান: আইজিসির গোলটেবিল বৈঠক ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন হচ্ছে, শোধন ক্ষমতা বেড়ে হবে ৪৫ লাখ টন পোশাক শ্রমিকদের সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্ত করতে বিশেষ প্রণোদনা ও বয়সসীমা ৫৫ করার দাবি বিজিএমইএর নতুন আমদানি নীতিতে নিট ফেব্রিকস আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বিজিএমইএ ও বিকেএমইএর বিগত সরকারের ভুল নীতি ও আমদানিনির্ভরতাই বর্তমান জ্বালানি সংকটের কারণ: তিতুমীর ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়ালো

রাজনৈতিক সদিচ্ছা, কূটনৈতিক তৎপরতা ও আন্তর্জাতিক সহযোগিতাই রোহিঙ্গা সংকটের মূল সমাধান: আইজিসির গোলটেবিল বৈঠক

ঢাকা, ০৬ সেপ্টেম্বর (বিডিইকোনমি) — রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর কূটনৈতিক তৎপরতা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন সরকার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও নিরাপত্তা বিশ্লেষকরা

রোববার (০৬ সেপ্টেম্বর) রাজধানীর বিআইআইএসএস মিলনায়তনে ইনস্টিটিউট ফর গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন (আইজিসিএফ) আয়োজিত ‘দ্য রোহিঙ্গা ক্রাইসিস: ইমার্জিং চ্যালেঞ্জেস অ্যান্ড রিফ্রেমিং রেসপন্স স্ট্র্যাটেজিস’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ মত প্রকাশ করেন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গা সংকট কেবল বাংলাদেশের নিরাপত্তার বিষয় নয়, এটি একটি আঞ্চলিক নিরাপত্তার প্রশ্ন। রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষার পাশাপাশি দেশীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি ক্যাম্পে অপরাধ কমাতে নিরাপত্তাবেষ্টনী আরও শক্তিশালী করার কথা বলেন। তিনি উল্লেখ করেন, জাতিসংঘের সহযোগিতায় ও রাজনৈতিক সদিচ্ছা থাকলে দ্রুত প্রত্যাবাসন সম্ভব

গেস্ট অব অনারের বক্তব্যে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের রূপরেখা প্রয়োজন। আগের সরকারের ব্যর্থতায় সমাধান ঝুলে থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার এই সংকটের একটি কার্যকর ও টেকসই সমাধানে আত্মবিশ্বাসী

বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, রোহিঙ্গাদের যাচাই-বাছাই প্রক্রিয়া অনির্দিষ্টকাল চলতে পারে না এবং মিয়ানমারকে দ্রুত ভেরিফিকেশন শেষ করতে হবে

বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল এএসএম রিদওয়ানুর রহমান প্রথমেই রোহিঙ্গাদের নাগরিকত্বের স্বীকৃতির ওপর জোর দেন এবং সংকট সমাধানে চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরকে কাজে লাগানোর প্রস্তাব দেন

অন্যান্য বক্তাদের মধ্যে ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের চেয়ারম্যান লে. জে. (অব.) ড. মাহফুজুর রহমান, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনারের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিলয় রঞ্জন বিশ্বাস ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রাহিদ এজাজ আলোচনায় অংশ নেন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বুলবুল সিদ্দিকী এবং স্বাগত বক্তব্য দেন আইজিসির সিইও চৌধুরী আদনান রহমান। এতে বিভিন্ন মন্ত্রণালয়, জাতিসংঘ সংস্থা, বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন