শনিবার ২৯ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর ও তাফসীর বাংলাদেশ-চীন সুসম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তরুণ লেখকরা: লি শাওপেং ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ বাংলা কিউআরে লেনদেন ১১০ কোটি টাকা ছাড়াল চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো ২১ নতুন অংশীদার ক্রিয়েটিভ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন: ৫০ হাজার কর্মসংস্থান ও জিডিপিতে অবদান বৃদ্ধির লক্ষ্য ২২ দিনে প্রবাসী আয় ২১৫ কোটি ডলার ছাড়াল ইনভেস্ট বাংলাদেশ-এর কার্যক্রম শুরু

লিড সনদ পেল আরও ৪ তৈরি পোশাক কারখানা, মোট সংখ্যা বেড়ে ২৯০

ঢাকা, ১৪ জুলাই (বিডইকোনমি নিউজ) : দেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের পরিবেশবান্ধব অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন মাইলফলক। পরিবেশবান্ধব কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি ‘লিড’ (LEED – লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন) সনদ পেয়েছে বাংলাদেশের আরও ৪টি পোশাক কারখানা।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল নতুন এই ৪টি শিল্প ইউনিটের লিড সনদ অর্জনের তথ্য নিশ্চিত করেছেন। কারখানাগুলোর বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:

  • ক্যানভাস গার্মেন্টস প্রাইভেট লিমিটেড: চট্টগ্রামের উত্তর নাসিরাবাদ শিল্প এলাকায় অবস্থিত এই কারখানাটি ‘LEED O+M: Existing Buildings v4.1’ রেটিং সিস্টেমের আওতায় ৯০ পয়েন্ট পেয়ে সর্বোচ্চ ‘প্লাটিনাম’ মানদন্ডের সনদ অর্জন করেছে।
  • ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড: গাজীপুরের চৌরাস্তায় (ছয়দানা, জাতীয় বিশ্ববিদ্যালয়) অবস্থিত এই প্রতিষ্ঠানটিও একই রেটিং সিস্টেমের অধীনে ৮৮ পয়েন্ট পেয়ে ‘প্লাটিনাম’ স্বীকৃতি লাভ করেছে।
  • করিম টেক্সটাইলস লিমিটেড: গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকের নূরবাগে অবস্থিত এই কারখানাটি ৭৩ পয়েন্ট পেয়ে অর্জন করেছে ‘গোল্ড’ বা সোনালী মানের শংসাপত্র।
  • করিম টেক্স লিমিটেড: ঢাকার ধামরাইয়ের কালামপুরে অবস্থিত এই কারখানাটি ‘LEED O+M: Existing Buildings v4’ রেটিং সিস্টেমের অধীনে ৫৩ পয়েন্ট পেয়ে ‘সিলভার’ বা রূপালী মানের সনদ লাভ করেছে।

নতুন এই ৪টি কারখানাসহ বাংলাদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিড সার্টিফাইড পোশাক কারখানার মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৯০টিতে। এই পরিবেশবান্ধব টেকসই কারখানাগুলোর মধ্যে ১২৫টি ‘প্লাটিনাম’ এবং ১৪৫টি ‘গোল্ড’ রেটিংপ্রাপ্ত।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের দেওয়া তথ্য অনুযায়ী, বৈশ্বিক পরিমণ্ডলে পরিবেশবান্ধব কারখানার তালিকায় বাংলাদেশ তার শীর্ষস্থান বজায় রেখেছে। বর্তমানে বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ নম্বরধারী লিড সার্টিফাইড সবুজ কারখানার মধ্যে ৫৩টিই রয়েছে বাংলাদেশে।