সোমবার ২৭ জুলাই, ২০২৬
সর্বশেষ:
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জনে বিনিয়োগে জোর সরকারের: শামা ওবায়েদ এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডে সরবরাহ তলানিতে: গভীর হচ্ছে গ্যাস সংকট, বাসাবাড়িতে হাহাকার অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটিপতি হিসাব বেড়েছে ৭ হাজার: বাংলাদেশ ব্যাংক ব্যাংক কর্মকর্তাদের বিভাগীয় মামলা ২ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ‘সুইসটেল’ হোটেল হচ্ছে না, ৮০০ কোটি টাকায় ভবনটি কিনছে পূবালী ব্যাংক ইডিএফ ঋণের মেয়াদ বাড়িয়ে ২৭০ দিন করার সুযোগ, বাংলাদেশ ব্যাংকের নতুন মাস্টার সার্কুলার জারি বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে সহযোগিতার আহ্বান বিডার নতুন কৌশলে সুফল: ১.৫ বিলিয়ন ডলারের পাইপলাইন থেকে ৪০০ মিলিয়ন ডলার এফডিআই বাস্তবায়নে জুলাইয়ের প্রথম ২১ দিনে প্রবাসী আয় ২৩.৫% বেড়ে ২০৯ কোটি ৫০ লাখ ডলার

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৯টি জোন ও ৪টি কর্পোরেট শাখার ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল, ২০২৬) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকের ব্যবসায়িক কার্যক্রম ও পারফরম্যান্স পর্যালোচনা করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান এতে সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তব্যে মো. ওমর ফারুক খান বলেন, “ইসলামী শরী’াহ ভিত্তিক পরিচালনা এবং কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রদূত—এই দুটি মূলমন্ত্রই ইসলামী ব্যাংকের পথচলার আলোকবর্তিকা। তিনি ব্যাংকের কর্মকর্তাদের আমদানি-রপ্তানিসহ সার্বিক ব্যবসা সম্প্রসারণের নির্দেশ দেন।”

তিনি আরও বলেন, প্রযুক্তিভিত্তিক রেমিট্যান্স সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হোসেন, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দিন জসিম উপস্থিত ছিলেন। এছাড়া ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরগণ, প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহী, সংশ্লিষ্ট ৯টি জোনের প্রধান এবং ৪টি কর্পোরেট শাখার প্রধানগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।

সম্মেলনে বক্তারা আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে গ্রাহকসেবার মানোন্নয়ন এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।