রবিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বিবিসিসিআই’র ডিরেক্টর নির্বাচিত হলেন জহিরুল ইসলাম, আজীবন সদস্য পদ পেলেন কিবরিয়া ও মোর্তুজা<gwmw style="display:none;"></gwmw> দ্বিতীয় প্রান্তিকে সাব-ব্রাঞ্চে আমানত বেড়ে ৮৪,২৬৩ কোটি টাকা, ঋণ বিতরণ কমেছে ৭.৭ শতাংশ<gwmw style="display:none;"></gwmw> US cotton warehouse to launch in Chattogram in mid-November to boost bilateral trade তা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে বিজিএমইএ ও বিকেএমইএর তীব্র আপত্তি<gwmw style="display:none;"></gwmw> রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১১তম ‘বাপা ফুডপ্রো আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৪’ ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে গ্রাহকদের জন্য নতুন ৪ ফিচার যুক্ত ২০২৮ সালের মধ্যে শেয়ারবাজারে ডেরিভেটিভস চালুর লক্ষ্য: ডিএসই ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানকে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক বাণিজ্য অর্থায়ন বাড়াতে সিটি ব্যাংকে আইটিএফসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার লোগো উন্মোচন; ২২ মে শুরু হচ্ছে চারদিনব্যাপী আসর

নিজস্ব প্রতিবেদক : নিউ ইয়র্কে প্রবাসী বাঙালিদের বৃহত্তম সাংস্কৃতিক উৎসব ‘নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা’ তার ৩৫তম মাইলফলক আসরকে সামনে রেখে নতুন লোগো উন্মোচন করেছে। আগামী ২২ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত চারদিনব্যাপী এই মেলা জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে।

আয়োজক প্রতিষ্ঠান মুক্তধারা ফাউন্ডেশন জানিয়েছে, এবারের আয়োজনটি পূর্ববর্তী বছরগুলোর তুলনায় আরও বৃহৎ এবং আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত হতে যাচ্ছে। ৩৫তম আসর উপলক্ষে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগও নেওয়া হয়েছে, যা এই মেলার তিন দশকের ঐতিহাসিক যাত্রা ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরবে।

মুক্তধারা ফাউন্ডেশনের সিইও বিশ্বজিত সাহা জানান, ১৯৯২ সালে শুরু হওয়া এই মেলাটি বর্তমানে ঢাকার বাইরে বিশ্বের সবচেয়ে বড় বাংলা বইয়ের সমাবেশে পরিণত হয়েছে। এটি কেবল একটি বইমেলা নয়, বরং প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির একটি জীবন্ত প্রতীকে রূপান্তরিত হয়েছে।

চারদিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লেখক, গবেষক ও প্রকাশকরা সমবেত হবেন। মেলায় বই বিক্রির পাশাপাশি সেমিনার, সিম্পোজিয়াম, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্য আলোচনা এবং প্রবাসের গুণী শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

৩৫তম আসরের আয়োজক কমিটিতে রয়েছেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. জিয়া উদ্দিন আহমেদ, কনভেনার ড. নজরুল ইসলাম এবং সিইও বিশ্বজিত সাহা। এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন রোকিয়া হায়দার, ড. আবদুন নূর ও ফেরদৌস সাজেদীন।

আয়োজকরা আশা করছেন, জ্যামাইকা এভিনিউয়ের এই আয়োজন প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও ঐতিহ্যের সেতুবন্ধন হিসেবে কাজ করবে এবং মেলাটি প্রবাসীদের এক অনন্য মিলনমেলায় পরিণত হবে।