শনিবার ১৩ জুন, ২০২৬
সর্বশেষ:
ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ রোধে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনীর অবিলম্বে বাস্তবায়ন জরুরি: সাবেক গভর্নর করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা করার প্রস্তাব, বছরজুড়ে দেওয়া যাবে রিটার্ন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট: উন্নয়ন ধারা সচল, সংস্কার ও জাতীয় ঐক্যের ওপর জোর ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন বাধ্যতামূলক, আবগারি শুল্কমুক্ত সীমা বেড়ে ৪ লাখ টাকা স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য পূর্ণাঙ্গ ভ্যাট অব্যাহতির প্রস্তাব বাজেট ২০২৬-২৭: সংস্কার প্রস্তাবকে ফিকির স্বাগত, তবে রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় রোগীদের স্বার্থে হাসপাতাল খোলা রাখার সুযোগ চায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ আগামীকাল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার মেগা বাজেট পেশ করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু ইসলামী ব্যাংকের অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ এবিবির; এসএমই খাতের জন্য ৬০ হাজার কোটি টাকার নতুন প্যাকেজ

রাজস্ব আদায়ে বড় ঘাটতি: এনবিআর লক্ষ্যমাত্রা থেকে ৫৮ হাজার কোটি টাকা পিছিয়ে

ঢাকা, ২২ মার্চ:- ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাস (জুলাই-ফেব্রুয়ারি) শেষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার তুলনায় ৫৮ হাজার ২৪২ কোটি টাকা পিছিয়ে আছে। এই সময়ে রাজস্ব প্রবৃদ্ধির হার মাত্র ১.৭৬ শতাংশ। সংশোধিত লক্ষ্যমাত্রা ২ লাখ ৮০ হাজার ৫৯ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ২ লাখ ২১ হাজার ৮১৭ কোটি টাকা। এনবিআর কর্মকর্তাদের মতে, রাজনৈতিক অস্থিতিশীলতা, ডলারের মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে আদায় কমেছে। চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা শুরুতে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা থাকলেও পরে কমিয়ে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা করা হয়। বিশ্লেষণে দেখা গেছে, আমদানি পর্যায়ে রাজস্ব আদায় ১.৩০ শতাংশ কমেছে, স্থানীয় পর্যায়ে মূসক ও আবগারি শুল্ক আদায় ২.২১ শতাংশ বেড়েছে এবং আয়কর ও ভ্রমণ খাতে আদায় ৪.০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এনবিআর বাকি সময়ে আদায় বাড়ানোর চেষ্টা করলেও অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।