সোমবার ২০ জুলাই, ২০২৬
সর্বশেষ:
এলডিসি–পরবর্তী প্রতিযোগিতায় টিকে থাকতে পোশাকশিল্পে এআই ও প্রযুক্তি ব্যবহারের তাগিদ নিরাপদ ও ভোগান্তিহীন লেনদেন নিশ্চিতে বাংলা কিউআর বাধ্যতামূলক: গভর্নর ভুয়া ওয়েবসাইট ও সোশাল মিডিয়া ব্যবহার করে ঋণ জালিয়াতি, এডিবি’র সতর্কবার্তা<gwmw style="display:none;"></gwmw> ঢাকায় সাফা আঞ্চলিক কুইজ, পাবলিক স্পিকিং ও প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২০২৭ অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩.৫ শতাংশ হতে পারে: আইএমএফ<gwmw style="display:none;"></gwmw> আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিশেষ ঋণ পুনঃতফসিল সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক ঢাকা ইপিজেডে শ্রমিক কল্যাণ ও শ্রম ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন আইএলও কান্ট্রি ডিরেক্টর জুলাই আন্দোলনের লক্ষ্য বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আদালতের আদেশে বিএফআইইউর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক, সন্দেহজনক লেনদেন রিপোর্ট বেড়েছে ৭৪%

বাংলাদেশ ব্যাংকের কর্মীদের পোশাকে নতুন বিধিনিষেধ: নিষিদ্ধ ছোট হাতা ও লেগিং

ঢাকা: বাংলাদেশ ব্যাংক তাদের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পোশাকবিধি জারি করেছে, যেখানে পোশাক পরিধানের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিশেষ করে নারী কর্মীদের জন্য ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক (শর্ট স্লিভ ও লেংথের ড্রেস) এবং লেগিংস পরিধান নিষিদ্ধ করা হয়েছে।

গত সোমবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ থেকে এই নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় পুরুষ ও নারী উভয় কর্মীদের জন্যই নির্দিষ্ট পোশাক পরিধানের কথা বলা হয়েছে এবং কিছু পোশাক পরিহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা না মানলে তা ‘শৃঙ্খলাভঙ্গের অভিযোগ’ হিসেবে গণ্য হবে বলে জানানো হয়েছে।

পোশাকবিধির বিস্তারিত: পুরুষ কর্মীদের জন্য: পুরুষ কর্মকর্তা ও কর্মচারীদের ফরমাল (আনুষ্ঠানিক) শার্ট (লম্বা হাতা বা হাফ হাতা) এবং ফরমাল প্যান্ট পরতে বলা হয়েছে। এর সঙ্গে ফরমাল স্যান্ডেল বা জুতা পরা বাধ্যতামূলক। নির্দেশনায় জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট পরিহার করতে বলা হয়েছে।

নারী কর্মীদের জন্য: নারী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়না অথবা অন্যান্য পেশাদার ও শালীন পোশাক পরার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব পোশাক অবশ্যই সাদামাটা এবং পেশাদার রঙের হতে হবে। এর সঙ্গে ফরমাল স্যান্ডেল বা জুতা, সাদামাটা হেডস্কার্ফ বা হিজাব পরতে বলা হয়েছে। তবে শর্ট স্লিভ ও লেংথের ড্রেস (ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক) এবং লেগিংস সম্পূর্ণরূপে পরিহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

আচরণ ও কর্মপরিবেশ সংক্রান্ত নির্দেশনা:পোশাকবিধি ছাড়াও, নির্দেশনার ১১ নম্বর ক্রমিক নম্বরে কর্মীদের আচরণ ও কর্মপরিবেশ নিয়ে আরও তিনটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে ।

নারী কর্মীদের প্রতি আচরণ (১১ক):বাংলাদেশ ব্যাংক স্টাফ রেগুলেশন, ২০০৩-এর ৩৯ ধারায় বর্ণিত নারী কর্মীদের প্রতি আচরণের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগগুলো ঘটনার ৩০ কার্যদিবসের মধ্যে মানবসম্পদ বিভাগ ১-এর নির্দিষ্ট পরিপত্রের মাধ্যমে গঠিত কমিটির কাছে পাঠাতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার (১১খ):কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মানবসম্পদ বিভাগ ২-এর অফিস নির্দেশ যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে ইতিবাচক কর্মপরিবেশ (১১গ):একটি ইতিবাচক কর্মপরিবেশ তৈরির জন্য দাপ্তরিক শিষ্টাচার ও আচরণবিধি, যেমন – সততা, নৈতিকতা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, অর্পিত দায়িত্ব-কর্তব্য পালনে নিষ্ঠা, সহকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ ও আন্তরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক (পারস্পরিক সম্মান, সৌজন্যবোধ ও সহযোগিতামূলক মনোভাব ইত্যাদি) মেনে চলতে বলা হয়েছে।তদারকি ও শাস্তিমূলক ব্যবস্থা: গৃহীত সিদ্ধান্তের ১২ নম্বর অনুযায়ী, ১১ নম্বর ক্রমিকের নির্দেশনাগুলো যথাযথভাবে পালিত হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণের জন্য প্রতিটি অফিস, বিভাগ, প্রকল্প, সেল এবং ইউনিটভিত্তিক একজন কর্মকর্তাকে মনোনীত করতে হবে। মনোনীত কর্মকর্তা তদারকি করবেন এবং নির্দেশনার ব্যত্যয় ঘটলে বিভাগীয় প্রধানকে অবহিত করে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে নির্দেশনা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ পাঠাবেন।এই নতুন পোশাকবিধি বাংলাদেশ ব্যাংকের কর্মপরিবেশে পেশাদারিত্ব ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।