শনিবার ১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বিবিসিসিআই’র ডিরেক্টর নির্বাচিত হলেন জহিরুল ইসলাম, আজীবন সদস্য পদ পেলেন কিবরিয়া ও মোর্তুজা<gwmw style="display:none;"></gwmw> দ্বিতীয় প্রান্তিকে সাব-ব্রাঞ্চে আমানত বেড়ে ৮৪,২৬৩ কোটি টাকা, ঋণ বিতরণ কমেছে ৭.৭ শতাংশ<gwmw style="display:none;"></gwmw> US cotton warehouse to launch in Chattogram in mid-November to boost bilateral trade তা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে বিজিএমইএ ও বিকেএমইএর তীব্র আপত্তি<gwmw style="display:none;"></gwmw> রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১১তম ‘বাপা ফুডপ্রো আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৪’ ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে গ্রাহকদের জন্য নতুন ৪ ফিচার যুক্ত ২০২৮ সালের মধ্যে শেয়ারবাজারে ডেরিভেটিভস চালুর লক্ষ্য: ডিএসই ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানকে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক বাণিজ্য অর্থায়ন বাড়াতে সিটি ব্যাংকে আইটিএফসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

প্রবাসী আয়ে রেকর্ড: আগস্টে ২৪২ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা

ঢাকা : বাংলাদেশের অর্থনীতিতে সুখবর নিয়ে এলো প্রবাসী আয়। সদ্য সমাপ্ত আগস্ট মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪২ কোটি ডলার। এটি গত বছরের একই সময়ের ২২২ কোটি ডলারের তুলনায় প্রায় ৮.৯ শতাংশ বেশি।চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম দুই মাসে, অর্থাৎ জুলাই ও আগস্টে, প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯০ কোটি ডলারে।

গত অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ৪১৩ কোটি ডলার, যা চলতি বছর ১৮.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রবাসী আয়ের এই ধারাবাহিক উচ্চ প্রবাহের ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে। বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

আইএমএফের বিপিএম৬ মানদণ্ড অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ২৬ বিলিয়ন ডলারেরও বেশি।উল্লেখ্য, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়েও প্রবাসীরা রেকর্ড পরিমাণ ২৪৮ কোটি ডলার পাঠিয়েছিলেন।

গত ২০২৪-২৫ অর্থবছরেও দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছিল, যার মোট পরিমাণ ছিল ৩০.৩৩ বিলিয়ন ডলার। এটি পূর্ববর্তী অর্থবছরের ২৩.৭৪ বিলিয়ন ডলারের চেয়ে ২৭ শতাংশ বেশি, যা একক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড তৈরি করেছে।