বুধবার ২৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
সংশোধিত সাইবার আইনে নাগরিকদের কণ্ঠরোধ না করার আহ্বান—ভয়েস ফর রিফর্মের সংলাপ ব্যাংকিং খাত স্থিতিশীলকরণে সিস্টেমিক ঝুঁকি ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে বিআইবিএম-এর কর্মশালা জুলাই-অক্টোবর সময়ে রেমিট্যান্স প্রবাহ ১১.০৪ বিলিয়ন ডলার অতিক্রম; রিজার্ভ বেড়ে ৩৬.৪১ বিলিয়ন ডলার অস্ট্রেলিয়ার নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ, বিএসআরইএর সংবাদ সম্মেলন ২০২৬ সালে মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ: আইএমএফ মৎস্য খাতের শ্রমিকদের আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তার দাবি: বিলস-এফইএস সংলাপ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার ১২৫ টাকা নির্ধারণের দাবি ৩৫ শ্রমিক ফেডারেশনের দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৬ কার্গো এলএনজি আমদানির সুপারিশ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির<gwmw style="display:none;"></gwmw> চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়নের হার নেমে এসেছে ৩.৮৯ শতাংশে: আইএমইডি

আকু এর বিল পরিশোধের পর বাংলাদেশের রিজার্ভ ৩০.৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে

ঢাকা, ৭ সেপ্টেম্বর (ইউএনবি)- এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সদস্য দেশগুলোর গত দুই মাসের (জুলাই ও আগস্ট) ১.৫ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রোববার দাঁড়িয়েছে ৩০.৩ বিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে মে-জুন ২০২৫-এ কেন্দ্রীয় ব্যাংক এসিইউ সদস্য দেশগুলোর ২.০২ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধ করেছিল।

এসিইউ-এর দায় পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৩০ বিলিয়ন ডলারে। তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অফ পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতি অনুসারে, এই রিজার্ভের পরিমাণ হলো ২৫.৩৯ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে মোট রিজার্ভ ছিল ১৯.৪৬ বিলিয়ন ডলার।

এসিইউ হলো একটি আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তির ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে লেনদেন নিষ্পত্তি করা হয়। এই ব্যবস্থায়, সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর আমদানি দায় পরিশোধ করে থাকে।