মঙ্গলবার ২০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
মধ্যপ্রাচ্য সংকটে ৮ মাসে জ্বালানিতে অতিরিক্ত খরচ ৪১২ কোটি ডলার: উপদেষ্টা তিতুমীর সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার নতুন প্রজন্মকে গড়ে তুলতে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ চর্চা জরুরি: শিক্ষামন্ত্রী পুঁজিবাজারে তরুণদের অংশগ্রহণ ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এআই প্রযুক্তির ব্যবহার অপরিহার্য: বিএসইসি কমিশনার মধ্য অক্টোবরে রেমিট্যান্স প্রবাহে ১৩.৩ শতাংশ প্রবৃদ্ধি, অর্জন ১.৭৪ বিলিয়ন ডলার ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ: ১৫ অক্টোবর পর্যন্ত বিতরণ ছাড়িয়েছে ১৪,৫১৯ কোটি টাকা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার জারি গবেষণা, প্রযুক্তি ও মূল্যবোধের সমন্বয়ে শিক্ষাব্যবস্থা সংস্কারের আহ্বান: এইউএসটিতে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন শুরু ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা ও আগ্রাসন নিয়ে উদ্বেগ, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অতীতের সব রেকর্ড ভেঙে, রেমিট্যান্স ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ঢাকা, ২৯ জুন : বাংলাদেশ ২৮ জুন ৩০ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পেয়ে নতুন উচ্চতা স্পর্শ করেছে, যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ১ জুলাই ২০২৪ থেকে ২৮ জুন ২০২৫ পর্যন্ত প্রবাসীরা ৩০.০৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। পূর্ববর্তী অর্থবছর ২০২৩-২৪ এ প্রবাসীরা ২৩.২৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। সেই অনুযায়ী, চলতি অর্থবছর ২০২৪-২৫ এ প্রবাসী আয়ে ২৬.৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

চলতি মাসের (জুন) ২৮ দিনে প্রবাসীরা ২.৫৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছর ছিল ২.৩৭ বিলিয়ন ডলার। ২০২৪-২৫ অর্থবছরের আর মাত্র দুই দিন বাকি থাকতেই রেমিট্যান্স ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর চলতি মাসের শুরুতে রেমিট্যান্স প্রবাহে সন্তোষ প্রকাশ করেছিলেন।

তিনি তখন দাবি করেছিলেন যে, দেশের আর্থিক ব্যবস্থার উপর মানুষের আস্থা পুনরুদ্ধার হওয়ায় ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) প্রবাসীরা ২৭.৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। জুলাই ২০২৪ ব্যতীত, এখন পর্যন্ত প্রতি মাসেই রেমিট্যান্স ২ বিলিয়ন ডলারের বেশি ছিল। ১১ মাসের রেমিট্যান্সের চিত্র নিম্নরূপ:

  • মে: ২.৯৭ বিলিয়ন ডলার
  • এপ্রিল: ২.৭৫ বিলিয়ন ডলার
  • মার্চ: ৩.২৯ বিলিয়ন ডলার
  • ফেব্রুয়ারি: ২.৫৩ বিলিয়ন ডলার
  • জানুয়ারি: ২.১৯ বিলিয়ন ডলার
  • ডিসেম্বর: ২.৬৪ বিলিয়ন ডলার
  • নভেম্বর: ২.২ বিলিয়ন ডলার
  • অক্টোবর: ২.৩৯ বিলিয়ন ডলার
  • সেপ্টেম্বর: ২.৪ বিলিয়ন ডলার
  • আগস্ট: ২.২২ বিলিয়ন ডলার
  • জুলাই: ১.৯১ বিলিয়ন ডলার