শনিবার ১৮ জুলাই, ২০২৬
সর্বশেষ:
২০২৭ অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩.৫ শতাংশ হতে পারে: আইএমএফ<gwmw style="display:none;"></gwmw> আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিশেষ ঋণ পুনঃতফসিল সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক ঢাকা ইপিজেডে শ্রমিক কল্যাণ ও শ্রম ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন আইএলও কান্ট্রি ডিরেক্টর জুলাই আন্দোলনের লক্ষ্য বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আদালতের আদেশে বিএফআইইউর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক, সন্দেহজনক লেনদেন রিপোর্ট বেড়েছে ৭৪% পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব পুরনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ইসলামী ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> গভর্নরের সাথে বিটিএমএ-র বৈঠক: বস্ত্র খাতের সংকট মোকাবিলায় নীতিগত সহায়তার দাবি বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধির সভাপতিত্বে ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

শিল্প-সংযোগ জোরদারে ১৩টি আইএসসিকে এনএসডিএ’র ১ কোটি টাকার সরঞ্জাম সহায়তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : দেশের শিল্পখাতের চাহিদার সঙ্গে সংগতি রেখে দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে আরও শ্রমবাজারমুখী করতে ১৩টি শিল্প দক্ষতা পরিষদকে (আইএসসি) প্রায় ১ কোটি টাকা মূল্যের অফিস ও প্রযুক্তিগত সরঞ্জাম প্রদান করেছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)।

সোমবার এনএসডিএ-র সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘অ্যাক্সেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনোমিক ট্রান্সফরমেশন’ (অ্যাসেট) প্রকল্পের আওতায় এই সরঞ্জামসমূহ আইএসসির প্রতিনিধিদের হাতে হস্তান্তর করা হয়।

প্রশিক্ষণের মানোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিল্প দক্ষতা পরিষদগুলোর (আইএসসি) প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা প্রশিক্ষণের সঙ্গে প্রকৃত শ্রমবাজারের চাহিদার মেলবন্ধন ঘটাতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তিনি শিল্পখাতের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আইএসসিগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাস্তব চাহিদার ভিত্তিতে জনবল তৈরি, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে।”

একটি সমন্বিত দক্ষতা ইকোসিস্টেম গড়ে তোলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসডিএ-র নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী। তিনি একটি সমন্বিত ও টেকসই জাতীয় দক্ষতা উন্নয়ন ইকোসিস্টেম গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি উল্লেখ করেন, “প্রয়োজনীয় অফিস ও প্রযুক্তিগত সরঞ্জাম পাওয়ায় শিল্প দক্ষতা পরিষদসমূহের কার্যক্রম আরও গতিশীল হবে। এটি সেক্টরভিত্তিক দক্ষতার মান নির্ধারণ, কারিকুলাম উন্নয়ন এবং শিল্পঘনিষ্ঠ প্রশিক্ষণ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আইএসসি-র ভূমিকা শিল্প দক্ষতা পরিষদসমূহ মূলত শিল্পখাতের দক্ষতার চাহিদা নির্ধারণ এবং দক্ষ জনশক্তিকে শ্রমবাজারের সঙ্গে সংযুক্ত করতে কাজ করে। এনএসডিএ-র এই সহায়তার ফলে বাংলাদেশের শিল্প-সংযোগভিত্তিক দক্ষতা উন্নয়ন ব্যবস্থা আরও সুসংহত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।