বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
জানুয়ারি থেকে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম বেড়েছে ৩৬ শতাংশ পর্যন্ত ২০ দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত প্রত্যাহার ৩,২৪৫ কোটি টাকা ঢাকার বসুন্ধরায় সনির প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার উদ্বোধন সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে টাকা: বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ও ইউনানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ সম্মিলিত ইসলামী ব্যাংকের ১৪তম পর্ষদ সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে খানাপিনার অভ্যাস, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: গবেষণা কর্মশালায় বিশেষজ্ঞরা এসডিজি অর্জনে গতি বৃদ্ধি ও সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি জাতীয় গ্রিডে যুক্ত হলো তিতাস-২৮ কূপের গ্যাস, দৈনিক মিলবে ১২-১৩ এমএমসিএফডি

রমজান মাসে ব্যাংকে লেনদেন আড়াইটা পর্যন্ত

প্রতি বছরের মতো এবারও রমজান মাসে ব্যাংক লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। রমজান মাসে ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক সোমবার এ সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকে পাঠিয়েছে। এই নির্দেশনায় বলা হয়েছে, দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে, এই বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন চালু রাখতে হবে। রমজান মাস শেষ হলে, ব্যাংকগুলি আগের সময়সূচি অনুযায়ী চলবে।

রমজান মাসের আগে, ব্যাংক খোলা থাকতো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং লেনদেন হতো বিকেল ৪টা পর্যন্ত। প্রতি বছর রমজান মাসে কেন্দ্রীয় ব্যাংক অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মতো, কেন্দ্রীয় ব্যাংকের অফিস সময়ও হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এই সময়ের মধ্যে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সাথে তাদের দাপ্তরিক কাজ সম্পন্ন করতে হবে।