সোমবার ২৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৬ কার্গো এলএনজি আমদানির সুপারিশ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির<gwmw style="display:none;"></gwmw> চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়নের হার নেমে এসেছে ৩.৮৯ শতাংশে: আইএমইডি চলতি অর্থবছরের জুলাই-অক্টোবরে রেমিট্যান্স প্রবাহ ছাড়াল ১০.৭২ বিলিয়ন ডলার<gwmw style="display:none;"></gwmw> বৈশ্বিক সাইবার ঝুঁকির মুখে ৩ দিন বন্ধ থাকার পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বিদেশে বাংলাদেশিদের কার্ডে খরচ ইনবাউন্ড লেনদেনের চেয়ে প্রায় চারগুণ বেশি: বাংলাদেশ ব্যাংক বৈশ্বিক ও জ্বালানি সংকটের মুখেও উৎপাদনশীলতা ধরে রাখতে লড়াই করে যাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক খাত স্পেনের বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬-এ বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন, এটি অনন্য নজির: প্রতিমন্ত্রী অমিত<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> মধ্যপ্রাচ্য সংকটে ৮ মাসে জ্বালানিতে অতিরিক্ত খরচ ৪১২ কোটি ডলার: উপদেষ্টা তিতুমীর

বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ, তাই যুক্তরাষ্ট্রের সাথে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করতে হবে

ঢাকা, ১৭ মে: আন্তর্জাতিক বাণিজ্য ফোরাম অফ বাংলাদেশ (আইবিএফবি) কর্তৃক যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার করার লক্ষ্যে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। এই গোলটেবিল বৈঠকে মূল বিষয় ছিল “মার্কিন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য পুনর্গঠন”। শনিবার ঢাকার তেজগাঁওয়ে আইবিএফবি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও আইবিএফবি সভাপতি লুৎফুন্নিসা সৌদিয়া খান এই অধিবেশনের সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. আনিসুজ্জামান চৌধুরী বিশ্ব বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য নীতিগত বিভিন্ন বিষয় এবং আলোচনার কার্যকর উপায় খুঁজে বের করার ওপর জোর দেন। তিনি আরো বলেন, বিশ্ব বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ, তাই যুক্তরাষ্ট্রের সাথে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করতে হবে।

পলিসি রিসার্চ ইনস্টিটিউট অফ বাংলাদেশ (পিআরআই) এর চেয়ারম্যান ও সিইও ডঃ জাইদী সাত্তার এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অন্যান্য বিশিষ্ট বক্তাদের মধ্যে ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর বিশিষ্ট ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান, আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ এর সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এর গবেষণা পরিচালক ডঃ মাহফুজ কবির।

মূল প্রবন্ধে অর্থনীতিবিদ ড. সাত্তার আমদানি পণ্যের ওপর ১০% করারোপের বিষয়ে হতাশা প্রকাশ করেন। তিনি জানান, বাণিজ্য সহযোগী দেশগুলোর মধ্যে তুলনামূলক শুল্ক ব্যবস্থা চালু রয়েছে এবং কিছু দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। আলোচনার কৌশল হিসেবে তিনি কৃষিপণ্য, যন্ত্রপাতি এবং গাড়ির মতো গুরুত্বপূর্ণ মার্কিন পণ্য আমদানির ওপর শুল্ক কমানোর কথা বলেন।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দেন। আইবিএফবি সভাপতি লুৎফুন্নিসা সৌদিয়া খান তৈরি পোশাক খাতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, জিএসপি সুবিধা স্থগিত হওয়া এবং সংরক্ষণশীল নীতির কারণে পোশাক, চামড়া এবং অন্যান্য উৎপাদন খাতে বাংলাদেশের প্রতিযোগিতা করার ক্ষমতা কমে গেছে।

বিআইআইএসএস-এর গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির বলেন, বাণিজ্য আলোচনার জন্য টিকফা একটি উপযুক্ত প্ল্যাটফর্ম।

আইবিএফবি-এর সরকারি সম্পর্ক ও অ্যাডভোকেসি কমিটির সভাপতি এম এস সিদ্দিকী এই গোলটেবিল আলোচনা পরিচালনা করেন। এই অনুষ্ঠানে বিভিন্ন চেম্বার, বাণিজ্য সংস্থা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।