শুক্রবার ৮ মে, ২০২৬
সর্বশেষ:
বাংলাদেশ ব্যাংকের আধুনিকায়নে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ব্যবসা পুনর্গঠনে নীতিগত সহায়তার মেয়াদ বাড়াল বাংলাদেশ ব্যাংক পরিবহন খাতে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় একীভূত নীতিমালা জারি করল বাংলাদেশ ব্যাংক ঈদুল আজহা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট: দোকান মালিক সমিতি পোশাক খাতে কার্বন নিঃসরণ কমাতে বিজিএমইএ ও আইভি ডিকার্ব-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর তেল-গ্যাসের পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড়: নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের সৌদি তেলের জাহাজ বন্দরে: পূর্ণ উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি বাংলাদেশ ব্যাংকের সামনে ভুক্তভোগী আমানতকারীদের মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ মূল শিরোনাম: দেশে ফের বাড়ল মূল্যস্ফীতি, এপ্রিলে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশে

বর্ণিল আয়োজনে যুক্তরাষ্ট্রের ফোর্ট কলিন্সে বর্ষবরণ উদযাপন করলেন বাংলাদেশীরা

ইউ এস এ: এপ্রিল ২৬: ফোর্ট কলিন্স, যুক্তরাষ্ট্র: গল্প, আড্ডা, গানের বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করলেন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ফোর্ট কলিন্সে বসবাসরত বাংলাদেশীরা।

বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, কলোরাডো স্টেট ইউনিভার্সিটির (বিএসএ-সিএসইউ) এই আয়োজনে অংশ নেন গ্রেটার ফোর্ট কলিন্সে বসবাসরত বাঙালিরা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২৬ এপ্রিল, ২০২৫) দুপুরে সিএসইউ এর ইউনিভার্সিটি ভিলেজ সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাঙালির প্রাণের এই উৎসবে অনন্দে মেতে ওঠেন সকলেই। শাড়ি, পাঞ্জাবিসহ রং–বেরঙের পোশাক পরে নববর্ষ উদযাপনে অংশ নেন সবাই। সুদূর প্রবাসে বেড়ে ওঠা শিশু–কিশোরদের অংশগ্রহণ ছিল দেখার মতো। বৈশাখের রঙ, বাংলার ঐতিহ্য ও উৎসব পার্বনের স্মৃতিচারণ, গান, কবিতা আর আড্ডায় মেতে উঠেন সকলেই। অনুষ্ঠানের শুরুতে ছিলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এরপর অনুষ্ঠিত হয় বিএসএ-সিএইইউ’র নব গঠিত কমিটির পরিচয় পর্ব।

মধ্যাহ্নভোজে ছিল বাংলাদেশের জনপ্রিয় রকমারি ভর্তা, মাছ, তরকারি, জিলাপি, পায়েসসহ বাহারি স্বাদের খাবারের আয়োজন। বিকেলে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি থেকে শুরু করে গান; বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন এখানে বসবাসরত বাংলাদেশীরা।

বড়দের পাশাপাশি শিশু কিশোরদের অংশগ্রহণও ছিলো চোখে পড়ার মতো। উৎসবের অন্যতম আকর্ষণ ছিলো মার্বেল দৌড়, বিস্কুট দৌড়, বালিশ খেলা, মিউজিক্যাল চেয়ারসহ বাংলাদেশের জনপ্রিয় সব খেলাধুলা। এসব খেলায় শিশু-কিশোরদের পাশাপাশি অংশ নেন নারী-পুরুষ; সকলেই।

গ্রেটার ফোর্ট কলিন্সে বসবাসরত বাংলাদেশী শিক্ষার্থীরা ছাড়াও এই আয়োজনে যুক্ত ছিলেন কলোরাডো অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে কর্মরত বাঙ্গালীরা। বিএসএ সিএসইউ’র সহ সভাপতি আব্দুল্লাহ আল ফাত্তাহ তুষার, ও সাধারণ সম্পাদক রাকিবুল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ-সভাপতি ফাহিম হাসান। এসময় বিএসএ-সিএসইউ উপদেষ্টা মো. সাফায়েত আরেফিন, এস এম জামিল উদ্দিন, মিফতাহ আহমেদ, জুবায়ের চৌধুরী, ইয়াসমিন আক্তার টুকুন, ময়ূখ রয়, তায়িব আহমেদ, আজমল হোসেইন, ফারজানা খানসহ সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।