সোমবার ১০ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ‘ন্যানো ঋণ’ চালুর উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের কুড়িগ্রাম ও গাইবান্ধার চরাঞ্চলের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় ২৫ ল্যাপটপ দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড বিদেশে বাংলাদেশি খেলাপিদের সম্পদ অনুসন্ধানে ৮ আন্তর্জাতিক প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক টাকায় বিদেশি ভ্রমণ প্যাকেজ বিক্রির সুযোগ পেলেন ট্যুর অপারেটররা: বাংলাদেশ ব্যাংক দেশে প্রথমবারের মতো ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ’ অকুপেশনের টাস্ক অ্যানালাইসিস ও অকুপেশনাল ম্যাপিং করেছে এনএসডিএ পাবলিক সেক্টরে অটোমেশন সেবা নিশ্চিতে ডিজিটাল অবকাঠামো তৈরি সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতকে যুক্ত করতে খসড়া নীতিমালা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত অর্থবছর ২৬-এ কৃষি ঋণ বিতরণ ৪২,৮৩৪ কোটি টাকা ছাড়াল: লক্ষ্যমাত্রার চেয়ে ৯.৮৩ শতাংশ বেশি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবি ক্যারিয়ার ইনসাইটস্ শীর্ষক সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের উদ্যোগে “আইবি ক্যারিয়ার ইনসাইটস্” শীর্ষক সেমিনার ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ ৩০ আগস্ট ২০২৫ শনিবার  বিজনেস স্টাডিজ অনুষদের অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও ড. এ.কে.এম সারোয়ার জাহান জামিল ও বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী সামিউল মাজহার সামা ও আহসানুল হক জয় অনুষ্ঠান সঞ্চালন করেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে যেমন চ্যালেঞ্জ আছে, তেমন সুযোগও রয়েছে। তাই যুগের চাহিদা অনুযায়ী নিজেদের গড়ে তুলতে হবে। বাস্তব জীবনের সমস্যা সমাধান ও উদ্ভাবনী চিন্তার অনুশীলন করতে হবে। কর্মক্ষেত্রে সততার চর্চা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি সম্পর্কে নিয়মিত পড়াশোনা করে জ্ঞানের পরিধি বাড়াতে হবে।