মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
বাংলাদেশ-চীন সুসম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তরুণ লেখকরা: লি শাওপেং ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ বাংলা কিউআরে লেনদেন ১১০ কোটি টাকা ছাড়াল চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো ২১ নতুন অংশীদার ক্রিয়েটিভ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন: ৫০ হাজার কর্মসংস্থান ও জিডিপিতে অবদান বৃদ্ধির লক্ষ্য ২২ দিনে প্রবাসী আয় ২১৫ কোটি ডলার ছাড়াল ইনভেস্ট বাংলাদেশ-এর কার্যক্রম শুরু শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের আহ্বান ঢাকা চেম্বারের প্রবাসী আয়ের একটি অংশ এসএমই খাতে বিনিয়োগ করলে কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে: আইওএম প্রধান<gwmw style="display:none;"></gwmw>

ডিবিএইচ ফাইন্যান্সের ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা, মুনাফায় বৃদ্ধি

ঢাকা, ৬ মে: আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি ২০২৪ সালের জন্য ১৭ শতাংশ লভ্যাংশ প্রস্তাব করেছে।

সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের এক সভায় ১৫ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়েছে।

আগামী ১৯ জুন, ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে এই প্রস্তাবটি অনুমোদন করা হবে।

২০২৪ সালের আর্থিক ফলাফল ডিবিএইচ ফাইন্যান্সের ইতিবাচক অগ্রগতি নির্দেশ করে। কোম্পানি কর পরবর্তী নীট মুনাফা ১০.৮৫ কোটি টাকা ঘোষণা করেছে, যা ২০২৩ সালে ছিল ৯৮.৪৪ কোটি টাকা। এর ফলে মুনাফায় ২.৪৫ শতাংশ বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।

এছাড়াও, কোম্পানি পূর্ববর্তী বছরের তুলনায় ২০২৪ সালে ১৫ শতাংশ বেশি ঋণ বিতরণ করেছে এবং তাদের মূল আমানত পোর্টফোলিও ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গুরুত্বপূর্ণ আর্থিক সূচকগুলোতেও উন্নতি দেখা গেছে। শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪.৯৫ টাকা থেকে বেড়ে ৫.০৭ টাকা হয়েছে এবং শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য (এনএভি) পূর্ববর্তী বছরের ৪৩.৬৩ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৭.২৫ টাকা হয়েছে।

২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত, ডিবিএইচ ফাইন্যান্স ৩০.৪৬ শতাংশের শক্তিশালী মূলধন পর্যাপ্ততা অনুপাত (সিএআর) বজায় রেখেছে এবং বছরটিতে তাদের ইক্যুইটির উপর আয় (আরওই) ছিল ১১.১৫ শতাংশ।

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ডিবিএইচ ফাইন্যান্স দেশের ১৬টি শাখার মাধ্যমে ৬০,০০০ এর বেশি পরিবারকে গৃহঋণ প্রদানের মাধ্যমে আবাসন অর্থায়ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।