বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বিবিসিসিআই’র ডিরেক্টর নির্বাচিত হলেন জহিরুল ইসলাম, আজীবন সদস্য পদ পেলেন কিবরিয়া ও মোর্তুজা<gwmw style="display:none;"></gwmw> দ্বিতীয় প্রান্তিকে সাব-ব্রাঞ্চে আমানত বেড়ে ৮৪,২৬৩ কোটি টাকা, ঋণ বিতরণ কমেছে ৭.৭ শতাংশ<gwmw style="display:none;"></gwmw> US cotton warehouse to launch in Chattogram in mid-November to boost bilateral trade তা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে বিজিএমইএ ও বিকেএমইএর তীব্র আপত্তি<gwmw style="display:none;"></gwmw> রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১১তম ‘বাপা ফুডপ্রো আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৪’ ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে গ্রাহকদের জন্য নতুন ৪ ফিচার যুক্ত ২০২৮ সালের মধ্যে শেয়ারবাজারে ডেরিভেটিভস চালুর লক্ষ্য: ডিএসই ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানকে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক বাণিজ্য অর্থায়ন বাড়াতে সিটি ব্যাংকে আইটিএফসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

টানা লোকসানে ডেসকো: দুই বছরে ৬৩০ কোটি টাকা ক্ষতি, ফের লভ্যাংশ বঞ্চিত বিনিয়োগকারীরা

ঢাকা, ১২ অক্টোবর: বিদ্যুৎ বিতরণকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) টানা তিন বছর ধরে লোকসানের মুখে পড়েছে। সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, বিদ্যুৎের দাম বাড়ার পরও গত দুই অর্থবছর মিলিয়ে কোম্পানিটির নিট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬৩০ কোটি টাকা।

আজ রোববার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সারসংক্ষেপে লোকসানের এই তথ্য জানা যায়।লোকসানের কারণে আগের বছরের ধারাবাহিকতায় সর্বশেষ সমাপ্ত অর্থবছরেও পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটি বিনিয়োগকারীদের লভ্যাংশ বঞ্চিত করেছে।

লোকসানের চিত্র আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ডেসকোর কর পরবর্তী নিট লোকসান হয়েছে ১২৫ কোটি ২৩ লাখ টাকা, যা শেয়ারপ্রতি লোকসান ৩ টাকা ১৫ পয়সা।এর আগের অর্থবছরে (২০২৩-২৪) কোম্পানিটির নিট লোকসান ছিল এর চেয়েও অনেক বেশি ৫০৫ কোটি ৫৬ লাখ টাকা, যা ছিল শেয়ারপ্রতি ১২ টাকা ৭২ পয়সা।

যদিও সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে লোকসানের বোঝা আগের বছরের এক-চতুর্থাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে কোম্পানিটি, তবুও লোকসানের ধারাবাহিকতা থেকে তারা এখনও বের হতে পারেনি।

উল্লেখ্য, লোকসানের এই প্রবণতা শুরু হয় ২০২২-২৩ অর্থবছরে, যখন কোম্পানিটি শেয়ারপ্রতি ১৩ টাকা ৬১ পয়সা হিসাবে মোট ৫৪১ কোটি ২১ লাখ টাকা নিট লোকসান করেছিল। বিনিয়োগকারী বঞ্চিত টানা লোকসানের কারণে সর্বশেষ সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডেসকো, যা আগের অর্থবছরের ধারাবাহিকতা।

প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবছরেও কোম্পানিটি তার শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল। এমনকি তার আগের আট বছরের মধ্যে এক বছর ১২ শতাংশ বাদে প্রতি বছরই তারা ধারাবাহিকভাবে ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছিল।