রবিবার ৯ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতকে যুক্ত করতে খসড়া নীতিমালা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত অর্থবছর ২৬-এ কৃষি ঋণ বিতরণ ৪২,৮৩৪ কোটি টাকা ছাড়াল: লক্ষ্যমাত্রার চেয়ে ৯.৮৩ শতাংশ বেশি উন্নয়নশীল অর্থনীতির ১৬.২% শ্রমিকের উৎপাদনশীলতা বাড়াতে পারে এআই: বিশ্বব্যাংক বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি প্রসারের মূল চালিকাশক্তি শিল্প কারখানার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ: আইইইএফএ রিপোর্ট রপ্তানি লক্ষ্যমাত্রা ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে বিটিএমএ ও বিজিএমইএর যৌথ আয়োজনে ‘বিটমা’ প্রদর্শনী সোয়িফটের নতুন ক্রস-বর্ডার পেমেন্ট স্কিমে বিশ্বের প্রথম ব্যাংক সিটি ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> অনুমোদিত মূলধন দ্বিগুণ করে ৩,০০০ কোটি টাকা করলো ব্যাংক এশিয়া সোনালী ব্যাংকের ৫ করপোরেট শাখায় ঋণ বিতরণের সর্বোচ্চ সীমা তুললো বাংলাদেশ ব্যাংক

জরুরি আপডেট: যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও বিজনেস ভিসায় নতুন নিয়ম! 🇺🇸🇧🇩

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে এখন থেকে গুনতে হতে পারে বিশাল অংকের জামানত। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নতুন নিয়ম অনুযায়ী, বাংলাদেশসহ ৩৮টি দেশের নাগরিকদের জন্য বি১ (ব্যবসা) ও বি২ (ভ্রমণ) ক্যাটাগরিতে ৫,০০০ থেকে ১৫,০০০ ডলার পর্যন্ত জামানত (Bond) জমা দিতে হতে পারে।

এক নজরে নতুন নিয়মের মূল পয়েন্টগুলো:কবে থেকে কার্যকর?বাংলাদেশের জন্য এই নিয়ম কার্যকর হচ্ছে আগামী ২১ জানুয়ারি, ২০২৬ থেকে।

💰 টাকার পরিমাণ কত?আপনার প্রোফাইল অনুযায়ী ৫ হাজার থেকে ১৫ হাজার ডলারের মধ্যে যেকোনো পরিমাণ নির্ধারণ করবেন কনস্যুলার অফিসার।টাকা কি ফেরত পাওয়া যাবে?হ্যাঁ! যদি আপনি ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ত্যাগ করেন এবং কোনো নিয়ম ভঙ্গ না করেন, তবে এই জামানত ফেরত দেওয়া হবে। তবে সেখানে গিয়ে আশ্রয় (Asylum) প্রার্থনা করলে বা ওভারস্টে করলে টাকা বাজেয়াপ্ত হবে।

✈️ যাতায়াতের নির্দিষ্ট পথ:জামানত প্রদানকারীদের অবশ্যই নির্দিষ্ট তিনটি বিমানবন্দর (JFK, BOS, বা IAD) দিয়ে প্রবেশ ও প্রস্থান করতে হবে।

⚠️ সতর্কতা:কনস্যুলার অফিসারের নির্দেশ ছাড়া আগেভাগে কোনো অর্থ জমা দেবেন না। অনলাইনে শুধুমাত্র ট্রেজারি বিভাগের ‘Pay.gov’ প্ল্যাটফর্মের মাধ্যমে এই অর্থ লেনদেন হবে।ভিসা সংক্রান্ত জালিয়াতি থেকে বাঁচতে সবসময় সঠিক তথ্য যাচাই করুন এবং দালালের খপ্পরে পড়বেন না।