মঙ্গলবার ১৪ এপ্রিল, ২০২৬
সর্বশেষ:
বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রীর সাথে টেলিনর সিইও-র সাক্ষাৎ জ্বালানি সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: ৩ মাস সরকারি তেল নেবেন না মন্ত্রী ফকির মাহবুব আনাম নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব জ্বালানি সংকটে তৈরি পোশাক উৎপাদন ২৫-৩০ শতাংশ হ্রাস; বিজিএমইএ’র জরুরি হস্তক্ষেপ দাবি<gwmw style="display:none;"></gwmw> মানি মার্কেটে লেনদেন-ভিত্তিক রেফারেন্স রেট চালু করছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক রেজুলেশন আইন দুর্নীতির সহায়ক ও লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই কৃষক কার্ডের লক্ষ্য : মাহদী আমিন<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি হিসেবে আলতাফ হুসাইনের দায়িত্ব গ্রহণ দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার : মাহদী আমিন

এআইআইবি’র সাথে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর করলো বাংলাদেশ

ঢাকা, ২৩ জুন ২০২৫ – বাংলাদেশ সরকার এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এর মধ্যে আজ ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম-সাবপ্রোগ্রাম ২’ শীর্ষক কর্মসূচির জন্য ৪০০ (চারশত) মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ মিরানা মাহরুখ বাংলাদেশ সরকারের পক্ষে এবং এআইআইবি’র পক্ষে অ্যাক্টিং চিফ ইনভেস্টমেন্ট অফিসার, পাবলিক সেক্টর (রিজিওন ১) ও ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড ফান্ডস (গ্লোবাল) ক্লায়েন্টস এবং পাবলিক সেক্টর ক্লায়েন্টস ডিপার্টমেন্ট রিজিওন ১-এর ডিরেক্টর জেনারেল মিস্টার রজত মিশ্র এই ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।

এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো পরিবেশের পরিবর্তন প্রতিরোধে একটি মজবুত ভিত্তি তৈরি করা এবং জলবায়ু নীতিমালা সংস্কারের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে অভিযোজন ও প্রশমনমূলক কার্যক্রমকে আরও অগ্রসর করে একটি টেকসই, সহনশীল এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির বাংলাদেশ গড়তে সহায়তা করা।

এআইআইবি থেকে গৃহীত এই ঋণ ০৫ (পাঁচ) বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৫ বছরে পরিশোধযোগ্য। ঋণের সুদের হার SOFR+ ভেরিয়েবল স্প্রেড। এছাড়া, বর্ণিত ঋণের ফ্রন্ট এন্ড ফি হিসেবে এককালীন ০.২৫% পরিশোধ করতে হবে।