সোমবার ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও দখলবাজি সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি আরএলএনজি থেকে রেকর্ড সরবরাহেও কাটেনি গ্যাস সংকট, দৈনিক ঘাটতি ১৪০০ এমএমসিএফডি বাংলা কিউআর লেনদেনে প্রণোদনার পরিধি বাড়াল, যুক্ত হলো ট্রেড লাইসেন্সধারী সব মার্চেন্ট রিহ্যাব নেতাদের ঋণখেলাপ ও কর পরিশোধের তথ্য চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয় আইডিআরএ সদস্য আবু বকর সিদ্দিকের পদত্যাগ, এক সপ্তাহে দ্বিতীয় শীর্ষ কর্মকর্তার বিদায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের বিশেষ ‘প্রাইওরিটি ব্যাংকিং’ সেবা দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-কুয়েত শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে একমত তারেক রহমান ও কুয়েতের ক্রাউন প্রিন্স মালেশিয়ার ডেপুটি অর্থমন্ত্রীর সাথে ডিএসসিসি সভাপতির সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানিতে মালয়েশিয়ার বিনিয়োগের আহ্বান প্রথমবারের মতো পূর্ণাঙ্গ পাঁচটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক

বিনিয়োগ পরিবেশ উন্নয়নে নীতি সংস্কারের তাগিদ ব্যবসায়ী নেতাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা এবং গুণগত বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ব্যবসায়িক ও বিনিয়োগ পরিবেশ শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন নীতি-নির্ধারক ও ব্যবসায়ী নেতারা। বুধবার (২৯ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এক সংলাপে তারা এই তাগিদ দেন ।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে ‘বিনিয়োগ পরিবেশের উন্নয়ন: নতুন সরকারের অগ্রাধিকার এবং আসন্ন জাতীয় বাজেটের জন্য কেন এটি গুরুত্বপূর্ণ’ শীর্ষক এই সংলাপের আয়োজন করে । অনুষ্ঠানে অস্ট্রেলীয় হাইকমিশন সহায়তা প্রদান করে ।

সংলাপে বক্তারা বলেন, নির্বাচনের পর নতুন সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়নে নিয়ন্ত্রক সংস্থার পূর্বাভাসযোগ্যতা, ব্যবসা করার সহজীকরণ এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি অত্যন্ত জরুরি । এসব বিষয় আসন্ন জাতীয় বাজেটেও প্রতিফলিত হওয়া উচিত বলে তারা মনে করেন ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান । তিনি বলেন, নিরবচ্ছিন্ন ও মানসম্মত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে বাংলাদেশের পক্ষে উচ্চমূল্যের শিল্প খাতে প্রবেশ করা কঠিন হবে ।

মূল প্রবন্ধ উপস্থাপনায় পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম. মাসরুর রিয়াজ বেসরকারি খাতের প্রবৃদ্ধি উন্মোচন এবং প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির জন্য সময়োপযোগী সংস্কারের ওপর জোর দেন ।

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সিএফও জিনিয়া হক বলেন, বিনিয়োগকারীরা গতি, স্বচ্ছতা এবং সমন্বয়কে অগ্রাধিকার দেন । টেকসই বিনিয়োগের জন্য নীতিসমূহকে ব্যক্তি-নির্ভর না হয়ে প্রতিষ্ঠান-নির্ভর হওয়ার আহ্বান জানান তিনি ।

ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (ইউরোচ্যাম)-এর চেয়ারপারসন নুরিয়া লোপেজ বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং নির্ভরযোগ্য রপ্তানি সুবিধার স্পষ্ট প্রতিশ্রুতি ছাড়া বিনিয়োগকারীরা দ্বিধাগ্রস্ত থাকেন । তিনি শুল্ক ব্যবস্থার আধুনিকায়ন এবং নীতিগত ধারাবাহিকতা নিশ্চিত করার ওপরও জোর দেন ।

এমসিসিআই-এর মহাসচিব ও সিইও ফারুক আহমেদ স্বাগত বক্তব্যে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বিনিয়োগ পরিবেশ উন্নত করার গুরুত্ব তুলে ধরেন । এছাড়া মারগুব কবির অ্যান্ড অ্যাসোসিয়েটসের হেড অব চেম্বার্স মারগুব কবির বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে সেকেলে আইন সংস্কারের তাগিদ দেন ।

সংলাপটি সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বিত সংস্কার এবং দীর্ঘমেয়াদী সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে শেষ হয় । অংশীজনরা এসব আলোচনাকে কার্যকর নীতিমালায় রূপান্তরের আহ্বান জানান ।