বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬
সর্বশেষ:
ব্যাংকগুলোকে জরুরি তারল্য সহায়তা দেওয়া হয়েছে প্রায় ৭৬ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি এসএমই খাত: শিল্পমন্ত্রী ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক আইএমএফের নতুন ঋণের শর্ত: ব্যাংক কোম্পানি আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বাতিলের দাবি বাংলাদেশ ব্যাংকের বড় উদ্যোগ: প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ চালু, ওএমইউ ও অফশোর ব্যাংকিংয়ে গতি আনার লক্ষ্য পাঁচটি দেউলিয়া আর্থিক প্রতিষ্ঠানের ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত দিচ্ছে বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স প্রবাহে ১৮.১% প্রবৃদ্ধি, সংগ্রহ ৩৪.৮৪ বিলিয়ন ডলার; রিজার্ভ ৩৫.৭৪ বিলিয়ন ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠনে ২৪ ঘণ্টার আলটিমেটাম ‘গ্রাহক ফোরাম’-এর বিএটি বাংলাদেশের ‘হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লশন পদে রায়হান আহমেদের যোগদান

আরলা ডেইরী বিগ ফাইভ ফ্রেমওয়ার্কের মাধ্যমে খুলনার দুগ্ধ প্রশিক্ষকদের ক্ষমতায়ন করছে

খুলনা: টেকসই দুগ্ধ উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ একটি বহু-অংশীদারী উদ্যোগ, গ্রিন ডেইরি পার্টনারশিপ, অতি সম্প্রতি খুলনায় আরলা বিগ ফাইভ ফ্রেমওয়ার্কের অধীনে একটি দু’দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম সফলভাবে পরিচালনা করেছে । এই প্রশিক্ষণের মাধ্যমে দুগ্ধ খামারিদের ক্ষমতায়ন এবং বাংলাদেশে জলবায়ু-সহনশীল ও জেন্ডার-অন্তর্ভুক্তিমূলক দুগ্ধ খাত গড়ে তোলার লক্ষ্য রয়েছে ।

প্রশিক্ষণে দুগ্ধ খামারিদের খাদ্য গ্রহণ ও উৎপাদনশীলতার অনুপাত এবং ভারসাম্য, প্রাণীর সামগ্রিক সক্ষমতা এবং জলবায়ু-স্মার্ট দুগ্ধ ব্যবস্থা গড়ে তোলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে । এই সেশনগুলো পরিচালনা করেন এসইজিইএস ইনোভেশন ডেনমার্কের বির্গিটে উইডেম্যান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড ডেইরি রিসার্চ নেটওয়ার্ক (আইডিআরএন) এর ড. মোহাম্মদ মহি উদ্দিন এবং গ্রিন ডেইরি পার্টনারশিপের প্রোগ্রাম ম্যানেজার ড. মাজেদুর রহমান ।

প্রশিক্ষণে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন, প্রাণ ডেইরির কর্মকর্তা, সলিডারিডাডের মাঠ কর্মী এবং আইডিআরএন এর গবেষকরা অংশগ্রহণ করেন । এই প্রশিক্ষণকে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে জলবায়ু-স্মার্ট দুগ্ধ অনুশীলন সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয়েছে । অংশগ্রহণকারীরা এখন প্রাণীর খাদ্য গ্রহণ ও উৎপাদনশীলতার অনুপাত মূল্যায়ন, স্থানীয় উপাদান ব্যবহার করে সুষম খাদ্যতালিকা তৈরি এবং প্রাণীর স্বাস্থ্য সক্ষমতা কৌশল বাস্তবায়নে দক্ষতা অর্জন করেছেন 7

যশোরের মণিরামপুরের আনারোতি ডেইরি ফার্মে হাতে-কলমে এবং খুলনার সিএসএস আভা সেন্টারে শ্রেণীকক্ষ-ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয় । খুলনার বিভাগীয় প্রাণিসম্পদ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. এবিএম জাকির হোসেনের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় । তিনি প্রাতিষ্ঠানিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন । গ্রিন ডেইরি পার্টনারশিপ ২০২৪ সালে চালু হয়েছে এবং এর লক্ষ্য ২০২৯ সালের মধ্যে আট হাজার মহিলা দুগ্ধ খামারির ক্ষমতায়ন করা ।