বুধবার ২৪ জুন, ২০২৬
সর্বশেষ:
আইএমএফের নতুন ঋণের শর্ত: ব্যাংক কোম্পানি আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বাতিলের দাবি বাংলাদেশ ব্যাংকের বড় উদ্যোগ: প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ চালু, ওএমইউ ও অফশোর ব্যাংকিংয়ে গতি আনার লক্ষ্য পাঁচটি দেউলিয়া আর্থিক প্রতিষ্ঠানের ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত দিচ্ছে বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স প্রবাহে ১৮.১% প্রবৃদ্ধি, সংগ্রহ ৩৪.৮৪ বিলিয়ন ডলার; রিজার্ভ ৩৫.৭৪ বিলিয়ন ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠনে ২৪ ঘণ্টার আলটিমেটাম ‘গ্রাহক ফোরাম’-এর বিএটি বাংলাদেশের ‘হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লশন পদে রায়হান আহমেদের যোগদান ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে অনুষ্ঠিত: গবেষণা ও ভবিষ্যতের কম্পিউটিং নিয়ে আলোকপাত ৯ম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুকের নিলাম ২২ জুন, লক্ষ্য ৫,৬০০ কোটি টাকা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত

আকু’র বিল পরিশোধের পর বাংলাদেশের রিজার্ভ দাঁড়িয়েছে ১৯.৪৬ বিলিয়ন ডলার

আকু’র বিল পরিশোধের পর বাংলাদেশের রিজার্ভ দাঁড়িয়েছে ১৯.৪৬ বিলিয়ন ডলার

ঢাকা, সেপ্টেম্বর ১০: বাংলাদেশ ব্যাংক (বিবি) গত জুলাই ও আগস্টের দুই মাসের জন্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বা আকু’র সদস্য দেশগুলোর আমদানি দায় ১.৩৭ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে।

আকু’র দায় পরিশোধ করার পর, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমফ) কর্তৃক গৃহীত বিপিএম৬ সূত্র অনুযায়ী মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $১৯.৪৬ বিলিয়ন।

এসিইউর বিল পরিশোধ করার আগে বিবি সেপ্টেম্বরের প্রথম দিকে রিপোর্ট করেছিল যে গ্রস রিজার্ভ ছিল ২৫.৫৬ বিলিয়ন। বিপিএম৬ অনুসারে, রিজার্ভ $২০.৫৪ বিলিয়ন। কিন্তু দুই মাসের (জুলাই থেকে আগস্ট) বিল পরিশোধ করার পর, বিপিএম৬ হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে $১৯.৪৬ বিলিয়ন, যেখানে গ্রস রিজার্ভ $২৪.৫৩ বিলিয়ন।

বাংলাদেশ আগের দুই মাসে (মে থেকে জুন) এসিইউ সদস্য দেশগুলোর আমদানি বিলের জন্য $১.৪২ বিলিয়ন ডলার পরিশোধ করেছে। এর আগে, মার্চ থেকে এপ্রিল দুই মাসের জন্য $১.৬০ বিলিয়ন ডলার দেওয়া হয়েছিল।

আকু’র একটি আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে লেনদেন নিষ্পত্তি হয়। এ ব্যবস্থায় সংশ্লিষ্ট দেশের কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর আমদানি দায় পরিশোধ করে।