বুধবার ২৬ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর ও তাফসীর বাংলাদেশ-চীন সুসম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তরুণ লেখকরা: লি শাওপেং ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ বাংলা কিউআরে লেনদেন ১১০ কোটি টাকা ছাড়াল চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো ২১ নতুন অংশীদার ক্রিয়েটিভ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন: ৫০ হাজার কর্মসংস্থান ও জিডিপিতে অবদান বৃদ্ধির লক্ষ্য ২২ দিনে প্রবাসী আয় ২১৫ কোটি ডলার ছাড়াল ইনভেস্ট বাংলাদেশ-এর কার্যক্রম শুরু

অযৌক্তিক চাপ প্রয়োগ করে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না : আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অযৌক্তিক চাপ প্রয়োগ করে বাংলাদেশকে ভারতের মাটিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাধ্য করা যাবে না।

আজ মঙ্গলবার দুপুরের সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলেছি। আমাদেরকে অযৌক্তিক চাপ প্রয়োগ করে ভারতে খেলতে বাধ্য করা যাবে না।

বাংলাদেশ যদি ভারতে না যায়, তাহলে স্কটল্যান্ড কি বাংলাদেশের জায়গায় খেলবে-এমন প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ভারতে পাকিস্তান খেলতে না যাওয়ার কারণে অতীতে বেশ কয়েকবার ভেন্যু পরিবর্তন হয়েছে। আমাদেরকে অযৌক্তিক কোনো চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করা যাবে না।