মঙ্গলবার ৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
US cotton warehouse to launch in Chattogram in mid-November to boost bilateral trade তা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে বিজিএমইএ ও বিকেএমইএর তীব্র আপত্তি<gwmw style="display:none;"></gwmw> রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১১তম ‘বাপা ফুডপ্রো আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৪’ ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে গ্রাহকদের জন্য নতুন ৪ ফিচার যুক্ত ২০২৮ সালের মধ্যে শেয়ারবাজারে ডেরিভেটিভস চালুর লক্ষ্য: ডিএসই ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানকে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক বাণিজ্য অর্থায়ন বাড়াতে সিটি ব্যাংকে আইটিএফসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা ইপিজেডে দুটি আধুনিক ওয়েব্রিজ উদ্বোধন করলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত শুরু সোমবার থেকে

রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১১তম ‘বাপা ফুডপ্রো আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৪’

ঢাকা, ০৮ সেপ্টেম্বর (বিডিইকোনমি) : খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং প্রযুক্তির সর্বাধুনিক উদ্ভাবন নিয়ে আগামী বৃহস্পতিবার থেকে রাজধানী ঢাকায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘১১তম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’।

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনীটি আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত চলবে। এতে বিশ্বের ২৭টি দেশের দুইশটিরও বেশি ব্র্যান্ড অংশ নিচ্ছে এবং ১৫০টিরও বেশি বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে রাজধানীর শোভানবাগে বাংলাদেশ এগ্রো-প্রসেসর্স অ্যাসোসিয়েশনের (বাপা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বাপা সভাপতি মাহবুব এনাম, সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ শোয়েব হাসান, মেলা আয়োজন কমিটির চেয়ারম্যান ও প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী এবং বাপার কোষাধ্যক্ষ মিনহাজ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করছে বাপা এবং রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (রিমস)।

আয়োজকরা জানান, প্রদর্শনীটি আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাত ৭টা এবং ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। তিন দিনে ২৪ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

প্রদর্শনীতে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ফিলিং, প্যাকেজিং, কোডিং ও মার্কিং, লেবেলিং, মান নিয়ন্ত্রণ, গুদামজাতকরণ, কোল্ড চেইন এবং লজিস্টিকসের চার হাজারের বেশি প্রযুক্তি ও যন্ত্রপাতি উপস্থাপন করা হবে। এর মধ্যে বিশেষ গুরুত্ব পাবে এআই-চালিত অটোমেশন, মেশিন ভিশন, রোবোটিক্স, স্মার্ট ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল আইওটি এবং পরিবেশবান্ধব টেকসই প্যাকেজিং ডিজাইন। প্রদর্শনীতে চীন, ভারত, জার্মানি, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও স্পেনসহ ২৭টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

সংবাদ সম্মেলনে বাপা সভাপতি মাহবুব এনাম বলেন, “কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ভূমিকা অপরিসীম। এই প্রদর্শনী স্থানীয় উদ্যোক্তাদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি দেশে বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করবে।”

মেলা আয়োজন কমিটির চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, “বর্তমান ব্যবসায়িক প্রতিকূলতার মুখে প্রতিষ্ঠানগুলো তাদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে গুরুত্ব দিচ্ছে। মেলায় ১৫৬ জন বিদেশি বিনিয়োগকারী সরাসরি উপস্থিত থাকায় নতুন উদ্যোক্তারা দিকনির্দেশনা পাবেন।”

বাপার সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ শোয়েব হাসান জানান, মেলা চলাকালীন খাদ্য প্রক্রিয়াজাতকরণ, অর্থায়ন, নবায়নযোগ্য শক্তি এবং বৈশ্বিক সংকটকালীন ব্যবসায়িক পরিচালনার ওপর বেশ কয়েকটি টেকনিক্যাল সেমিনার ও সিইও সেশন অনুষ্ঠিত হবে।

একই সময়ে একই স্থানে অনুষ্ঠিত হবে ‘ফুড ইনগ্রেডিয়েন্টস বাংলাদেশ এক্সপো ২০২৬’, যেখানে ফাংশনাল ফুড, অল্টারনেটিভ প্রোটিন, প্ল্যান্ট-বেসড উপাদান ও টেকসই ফুড ইনগ্রেডিয়েন্টস প্রদর্শন করা হবে। মেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য ও নিবন্ধনের সুবিধা foodpro.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।