মঙ্গলবার ১১ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.৩২ শতাংশে: খাদ্য মূল্যস্ফীতিতে বড় স্বস্তি ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত: ২৫টি শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান অংশ নেয় বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এলো এলপিপি বাংলালিংকের সাবসিডিয়ারি ‘নিও পিএসপি লিমিটেড’কে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার লাইসেন্স দিল বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের ট্যারিফের টাকা ফেরত, ক্ষতিপূরণ চান বাংলাদেশি পোশাক রপ্তানিকারকরা অবকাঠামো ও ইউটিলিটি সুবিধার ধীরগতিতে অর্থনৈতিক অঞ্চলে তৈরি হয়েছে আস্থাহীনতা: বেজিয়া সভাপতি সামাজিক সুরক্ষায় জাকাত: সেন্ট্রাল ফর জাকাত ম্যানেজমেন্টের ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ<gwmw style="display:none;"></gwmw> বাংলা কিউআর লেনদেনে ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি শূন্য নির্ধারণ করলো বাংলাদেশ ব্যাংক ভ্রমণ কোটার বাইরে আন্তর্জাতিক কার্ডে বিদেশে শিক্ষার ফি পরিশোধের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

বাংলালিংকের সাবসিডিয়ারি ‘নিও পিএসপি লিমিটেড’কে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার লাইসেন্স দিল বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ১১ আগস্ট (বিডিইকোনমি)- বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘নিও পিএসপি লিমিটেড’কে (NEO PSP Limited) বাংলাদেশে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে কার্যক্রম পরিচালনার লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন, ২০২৪’-এর ৫(৪) ধারায় অর্পিত ক্ষমতাবলে এবং ১১ আগস্ট ২০২৬ তারিখের জারিকৃত চিঠিতে উল্লিখিত শর্তাধীনে এই লাইসেন্স ইস্যু করা হয়েছে।

এই লাইসেন্স পাওয়ার ফলে নিও পিএসপি লিমিটেড প্রচলিত আইন, বিধিবিধান এবং কেন্দ্রীয় ব্যাংকের আরোপিত শর্তাবলী মেনে দেশে পেমেন্ট-সংক্রান্ত সেবা প্রদান করতে পারবে।

নিও পিএসপি লিমিটেড যুক্ত হওয়ায় বাংলাদেশে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা ই-ওয়ালেট অপারেটর হিসেবে অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে।

অনুমোদনপ্রাপ্ত অন্য ৯টি পিএসপি হলো— আইপে সিস্টেমস লিমিটেড (iPay Systems Ltd), ডি মানি বাংলাদেশ লিমিটেড (D Money Bangladesh Ltd), রিকার্সন ফিনটেক লিমিটেড (Recursion FinTech Ltd), গ্রিন অ্যান্ড রেড টেকনোলজিস লিমিটেড (Green & Red Technologies Ltd), প্রগতি সিস্টেমস লিমিটেড (Progoti Systems Ltd), এবিজি টেকনোলজিস লিমিটেড (ABG Technologies Limited), ডিজিটাল পেমেন্টস লিমিটেড (Digital Payments Limited), সেবা ফিনটেক লিমিটেড (Sheba Fintech Limited) এবং সমাধান সার্ভিসেস লিমিটেড (Shamadhan Services Limited)।