বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বিগত সরকারের ভুল নীতি ও আমদানিনির্ভরতাই বর্তমান জ্বালানি সংকটের কারণ: তিতুমীর ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়ালো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনে নীতি সহায়তার আবেদনের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের আসল আমানত ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬ হাজার কোটি টাকা, ৬ মূল বেতনের সমান বোনাস পাচ্ছেন কর্মকর্তারা উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র: ৩ হাজার কোটি টাকার তহবিলের সুদহার কমিয়ে ৭% করল বাংলাদেশ ব্যাংক মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি

ঢাকা ইপিজেডে শ্রমিক কল্যাণ ও শ্রম ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন আইএলও কান্ট্রি ডিরেক্টর

নিজস্ব প্রতিবেদক | ১৬ জুলাই, (বিডিইকোনমি)

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ঢাকা ইপিজেড) শ্রমিকদের কল্যাণ এবং শ্রম ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রমের উচ্চ প্রশংসা করেছেন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) বাংলাদেশ কান্ট্রি অফিসের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টিউনন। গত ১৫ জুলাই, ২০২৬ তারিখে ঢাকা ইপিজেড পরিদর্শনের পর তিনি বেপজার চলমান উদ্যোগগুলোর ভূয়সী প্রশংসা করেন

সফরকালে আইএলও এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন

আইএলও কান্ট্রি ডিরেক্টরের এই সফরে তার সঙ্গী ছিলেন আইএলও’র সোশ্যাল প্রোটেকশন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার সাদ গিলানি এবং আইএলও বাংলাদেশ কান্ট্রি অফিসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার তানজিলা তসনুবা। ঢাকা ইপিজেডে পৌঁছালে প্রতিনিধি দলকে স্বাগত জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন

সফরকালে ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক মো. শরিফুল ইসলাম বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯, শ্রম বিধি ২০২২, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, কমপ্লায়েন্স মেকানিজম, শ্রমিকদের অধিকার এবং বিভিন্ন কল্যাণমূলক ও করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) উদ্যোগের ওপর একটি বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন। এছাড়া বেপজার নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খোরশেদ আলম কর্তৃপক্ষের শ্রমবান্ধব নীতি ও আইনি কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করেন

আইএলও প্রতিনিধি দল ঢাকা ইপিজেডে শ্রমিক কল্যাণ সমিতির (ডব্লিউডব্লিউএ) প্রতিনিধিদের সাথে এক উন্মুক্ত ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় শ্রমিকদের অধিকার, কর্মপরিবেশ, অভিযোগ নিষ্পত্তি এবং শিল্প সম্পর্ক উন্নয়নে ডব্লিউডব্লিউএ’র সক্রিয় ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ সময় শ্রমিক প্রতিনিধিরা তাদের ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরে ইপিজেডের কর্মপরিবেশ ও কল্যাণমূলক সুবিধার প্রশংসা করেন

পরিদর্শনের অংশ হিসেবে ম্যাক্স টিউনন ঢাকা ইপিজেড চত্বরে একটি জলপাই গাছের চারা রোপণ করেন। এছাড়া প্রতিনিধি দল ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেড এবং শান্তা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উৎপাদন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। কারখানা পরিদর্শনের সময় তারা ডে-কেয়ার সেন্টার ঘুরে দেখেন এবং কর্মক্ষেত্রে মান ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে সরাসরি কথা বলেন।