মঙ্গলবার ১৯ মে, ২০২৬
সর্বশেষ:
রাজধানীতে দেশের প্রথম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সম্মেলন বুধবার<gwmw style="display:none;"></gwmw> অনলাইন সহিংসতা দেশে ৬৩.৫% নারী ডিজিটাল সহিংসতার শিকার: গণমাধ্যমের জোরালো ভূমিকার তাগিদ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বেসরকারি ঋণের প্রবাহ বাড়াতে আগামী বাজেটে ব্যাংক ঋণ কমাচ্ছে সরকার ঈদুল আজহায় টানা ৭ দিন ব্যাংক বন্ধ, পোশাক শিল্প ও বন্দর এলাকায় সীমিত আকারে খোলা ঢাবিতে বিশ্ব আবহাওয়া দিবস পালিত: টেকসই উন্নয়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলার আহ্বান বিজিএমইএ সদস্যদের জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষ ‘প্রিভিলেজ কার্ড’ চালু ভ্যাট ও অগ্রিম আয়করের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা মূল্যস্ফীতি বাড়াচ্ছে, বিনিয়োগ কমাচ্ছে: অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞ<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> ব্যাংকিং খাতের সংকট নিরসন ছাড়া অর্থনীতির সুদিন ফিরবে না: হোসেন জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংকের বিরুদ্ধে এলসি জালিয়াতির অভিযোগ ২৬ পোশাক মালিকের: উচ্চপর্যায়ের তদন্তের দাবি

রাজধানীতে দেশের প্রথম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সম্মেলন বুধবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা – দেশের করপোরেট ও আর্থিক খাতে সর্বোচ্চ স্বচ্ছতা, সুশাসন এবং জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আগামীকাল বুধবার (২০ মে) থেকে রাজধানীতে শুরু হতে যাচ্ছে দেশের প্রথম ‘ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং (এফএআর) সম্মেলন ২০২৬’।

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দিনব্যাপী এই সম্মেলনের যৌথ আয়োজন করেছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি), দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। এফআরসির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিবেদন: আসল গুরুত্ব কোথায়’।

গুরুত্বপূর্ণ এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সহসভাপতি ও সংসদ সদস্য মো. আবুল কালাম।

আয়োজকরা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানের পর দিনব্যাপী এই সম্মেলনে দুটি বিশেষ কারিগরি অধিবেশন (টেকনিক্যাল সেশন) অনুষ্ঠিত হবে। এতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও), চার্টার্ড অ্যাকাউনট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্ট, নিরীক্ষক (অডিটর) ও নীতিনির্ধারকেরা অংশ নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেবেন।

এফআরসি জানায়, বৈশ্বিক বাজারে তীব্র প্রতিযোগিতায় টিকে থাকতে, সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে এবং আন্তর্জাতিক বাজার থেকে সহজে মূলধন সংগ্রহ করতে হলে উন্নত ও আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন প্রণয়নের কোনো বিকল্প নেই—এই বার্তাটিই সম্মেলনের মাধ্যমে দেশীয় করপোরেট সেক্টরে তুলে ধরা হবে।

সম্মেলনের সার্বিক লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরে এফআরসি চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন ভুইয়া বলেন, “দেশের চলমান অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে, বিশেষ করে ব্যাংক খাতের স্থিতিশীলতা রক্ষা এবং বৈশ্বিক হিসাববিজ্ঞান মানদণ্ডের (আইএফআরএস) সঙ্গে দেশীয় করপোরেট প্রতিষ্ঠানগুলোর সমন্বয় করার প্রয়োজনীয়তা থেকেই এই জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে।”

তিনি আরও বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো করপোরেট প্রতিষ্ঠান, পেশাদার নিরীক্ষক ও সরকারি নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে বিদ্যমান দূরত্ব কমিয়ে সমন্বয় বৃদ্ধি করা। এর ফলে ভবিষ্যতে দেশের সব আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন ব্যবসায়ের প্রকৃত ও স্বচ্ছ চিত্র তুলে ধরবে, যা সামগ্রিক অর্থনীতিতে বিনিয়োগকারীদের আস্থা বহুগুণ বাড়িয়ে দেবে।