নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) এর ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রবিবার রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা এবং সদস্যদের সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় ।
অ্যামচ্যাম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আল-মামুন এম. রাসেল, রাশেদ মুজিব নোমান, রুবাবা দৌলা এবং মির্জা শজিব রায়হান ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর এবং অ্যামচ্যাম বাংলাদেশের উপদেষ্টা পল ফ্রস্ট । এছাড়া অ্যামচ্যামের নির্বাহী পরিচালক চৌধুরী কায়সার মোহাম্মদ রিয়াদসহ সংগঠনের অন্যান্য বিশিষ্ট সদস্যবৃন্দ সভায় অংশ নেন ।
সভায় চেম্বারের নেতৃত্ব দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রদায়ের মধ্যে সাংগঠনিক অগ্রগতি এবং ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে আলোচনা করেন। একটি শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয় ।