মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
২০২৬ সালে মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ: আইএমএফ মৎস্য খাতের শ্রমিকদের আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তার দাবি: বিলস-এফইএস সংলাপ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার ১২৫ টাকা নির্ধারণের দাবি ৩৫ শ্রমিক ফেডারেশনের দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৬ কার্গো এলএনজি আমদানির সুপারিশ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির<gwmw style="display:none;"></gwmw> চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়নের হার নেমে এসেছে ৩.৮৯ শতাংশে: আইএমইডি চলতি অর্থবছরের জুলাই-অক্টোবরে রেমিট্যান্স প্রবাহ ছাড়াল ১০.৭২ বিলিয়ন ডলার<gwmw style="display:none;"></gwmw> বৈশ্বিক সাইবার ঝুঁকির মুখে ৩ দিন বন্ধ থাকার পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বিদেশে বাংলাদেশিদের কার্ডে খরচ ইনবাউন্ড লেনদেনের চেয়ে প্রায় চারগুণ বেশি: বাংলাদেশ ব্যাংক বৈশ্বিক ও জ্বালানি সংকটের মুখেও উৎপাদনশীলতা ধরে রাখতে লড়াই করে যাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক খাত

বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমানের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার সকালে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করেন।

শহরের সাতমাথা এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

শ্রদ্ধা নিবেদনকালে বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. ফারজানা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান ও জুলাই আন্দোলনে আহত যোদ্ধাসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর শহরের নামাজগড় কবরস্থানে জুলাই আন্দোলনে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। সেখানে তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

পরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভায় অংশ নেন তিনি। সেখানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন