বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬
সর্বশেষ:
আইএমএফের কাছে নতুন করে আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৯ শতাংশ, ১১ মাসের সম্মিলিত আয় নেমেছে ৪৩.৭৯ বিলিয়ন ডলারে<gwmw style="display:none;"></gwmw> নতুন চেয়ারম্যানকে ঘিরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ ৩য় দিনে, প্রধান কার্যালয় ঘেরাওয়ের হুমকি দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণ: ব্যাংকিং খাতে ঝুঁকিতে প্রতি তিন টাকার এক টাকা<gwmw style="display:none;"></gwmw> ভঙ্গুর অর্থনীতি ও নানামুখী চ্যালেঞ্জের মধ্যেই জনকল্যাণমুখী বাজেট তৈরির চেষ্টা: আমীর খসরু<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> স্মার্ট কার্ডধারী ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক প্রতিবেদক, বিডি ইকোনমি এস আলমের সম্পদ বিক্রি করে ইসলামী ব্যাংকের লুণ্ঠিত টাকা উদ্ধারের দাবি গ্রাহকদের ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে নজিরবিহীন সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক মে মাসে রেমিট্যান্স প্রবাহে ১৫.৩৪ শতাংশের বিশাল প্রবৃদ্ধি; চলতি অর্থবছরে এসেছে ৩২.৭৫ বিলিয়ন ডলার

দেশের সামষ্টিক অর্থনীতি সন্তোষজনক: ড. সালেহউদ্দিন

ঢাকা (বাসস): বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা সন্তুষ্ট। এটা শুধু আমার ব্যক্তিগত মত নয়, অনেকেই একই কথা বলছেন।’

আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের অর্থনৈতিক বিষয়ক কমিটি এবং উপদেষ্টা পরিষদের সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির দুটি পৃথক বৈঠকে সভাপতিত্ব করার পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

এ সময় ড. সালেহউদ্দিন বলেন, এই মূল্যায়ন কেবল তার একার মতামত নয়, বরং এটি বহু অংশীজনের অভিন্ন উপলব্ধি।

তবে তিনি স্বীকার করেন যে অর্থনীতির কিছু ক্ষেত্রে পরিস্থিতি ‘পুরোপুরি সন্তোষজনক নয়’ এবং ক্ষুদ্র বা মাইক্রো পর্যায়ে কিছু দুর্বলতা স্পষ্ট।

ড. সালেহউদ্দিন বলেন, কোনো দেশের অর্থনীতির সব খাত একসঙ্গে ভালো করবে— এমনটা প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়।

তিনি আরও বলেন, ‘বিশ্বের কোনো দেশেই এমন নেই, যেখানে সব খাত একযোগে খুব ভালোভাবে চলতে পারে। এটা সম্ভব নয়।’

উপদেষ্টা বিষয়টি ব্যাখ্যা করে বলেন, অর্থনৈতিক কর্মদক্ষতা মূলত পুঁজির কার্যকর ব্যবহার এবং বিভিন্ন খাতের অংশীজনদের পারফরম্যান্সের ওপর নির্ভর করে।

তিনি আরও বলেন, এ সব অংশীজনের কার্যক্রম পর্যবেক্ষণ ও জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, এটি একটি যৌথ দায়িত্ব।

ড. সালেহউদ্দিন বলেন, ‘অর্থনীতি নিজে নিজে চলে না। পুঁজির বড় একটি অংশ নির্ভর করে বিভিন্ন অংশীজন কীভাবে কাজ করছে এবং সেগুলো কতটা কার্যকরভাবে তদারকি করা হচ্ছে তার ওপর।’ 

তিনি আরও বলেন, অর্থনীতির সব দিকের ওপর সরকার এককভাবে পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারে না।

অর্থ উপদেষ্টা বলেন, ‘মন্ত্রণালয়ে বসে আমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না। এটা সম্ভব নয়।’ 

এ সময় তিনি অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি ধরে রাখতে প্রাতিষ্ঠানিক ও খাতভিত্তিক সমন্বিত প্রচেষ্টা এবং সম্মিলিত কর্মদক্ষতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।