মঙ্গলবার ২১ জুলাই, ২০২৬
সর্বশেষ:
এলডিসি–পরবর্তী প্রতিযোগিতায় টিকে থাকতে পোশাকশিল্পে এআই ও প্রযুক্তি ব্যবহারের তাগিদ নিরাপদ ও ভোগান্তিহীন লেনদেন নিশ্চিতে বাংলা কিউআর বাধ্যতামূলক: গভর্নর ভুয়া ওয়েবসাইট ও সোশাল মিডিয়া ব্যবহার করে ঋণ জালিয়াতি, এডিবি’র সতর্কবার্তা<gwmw style="display:none;"></gwmw> ঢাকায় সাফা আঞ্চলিক কুইজ, পাবলিক স্পিকিং ও প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২০২৭ অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩.৫ শতাংশ হতে পারে: আইএমএফ<gwmw style="display:none;"></gwmw> আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিশেষ ঋণ পুনঃতফসিল সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক ঢাকা ইপিজেডে শ্রমিক কল্যাণ ও শ্রম ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন আইএলও কান্ট্রি ডিরেক্টর জুলাই আন্দোলনের লক্ষ্য বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আদালতের আদেশে বিএফআইইউর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক, সন্দেহজনক লেনদেন রিপোর্ট বেড়েছে ৭৪%

সরকারি প্রাথমিক শিক্ষকদের জন্য সুসংবাদ: ৬৫ হাজার প্রধান শিক্ষকেরা পাচ্ছেন ১০ম গ্রেড

ঢাকা : দেশের ৬৫ হাজার ৫০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১০ম গ্রেডে উন্নীত করার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকেরা যথাক্রমে ১১তম ও ১২তম গ্রেডে বেতন-ভাতা পেয়ে থাকেন।মঙ্গলবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা-১৪ শাখার সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, এখন থেকে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১০ম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাবেন।গ্রেড পরিবর্তনের জন্য শর্তাবলীতবে এই গ্রেড পরিবর্তনের ক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে কয়েকটি শর্ত পূরণ করতে হবে:

১. অর্থ বিভাগের সম্মতি: অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের কাছ থেকে সম্মতি নিতে হবে।

২. স্কেল নির্ধারণ: বেতন স্কেল নির্ধারণের দায়িত্ব অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের হাতে থাকবে।

৩. সচিব কমিটির অনুমোদন: প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন নিতে হবে।

৪. নিয়োগবিধি সংশোধন: পদ উন্নীতকরণের বিষয়টি বিদ্যমান নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করে দ্রুত নিয়োগবিধি সংশোধন করতে হবে।

প্রশিক্ষণবিহীন শিক্ষকদের জন্য নির্দেশনা:প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের ক্ষেত্রেও সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি আদেশ জারি হওয়ার তারিখ থেকে ১৬ মাসের মধ্যে তাঁদের নির্ধারিত প্রশিক্ষণ (Basic Training for Primary Teachers) অবশ্যই সম্পন্ন করতে হবে।

চিঠিতে আরও নির্দেশ দেওয়া হয়েছে যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বেতন গ্রেড উন্নীতকরণের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে সরকারি আদেশের একটি কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠাবে।