সোমবার ২০ জুলাই, ২০২৬
সর্বশেষ:
এলডিসি–পরবর্তী প্রতিযোগিতায় টিকে থাকতে পোশাকশিল্পে এআই ও প্রযুক্তি ব্যবহারের তাগিদ নিরাপদ ও ভোগান্তিহীন লেনদেন নিশ্চিতে বাংলা কিউআর বাধ্যতামূলক: গভর্নর ভুয়া ওয়েবসাইট ও সোশাল মিডিয়া ব্যবহার করে ঋণ জালিয়াতি, এডিবি’র সতর্কবার্তা<gwmw style="display:none;"></gwmw> ঢাকায় সাফা আঞ্চলিক কুইজ, পাবলিক স্পিকিং ও প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২০২৭ অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩.৫ শতাংশ হতে পারে: আইএমএফ<gwmw style="display:none;"></gwmw> আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিশেষ ঋণ পুনঃতফসিল সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক ঢাকা ইপিজেডে শ্রমিক কল্যাণ ও শ্রম ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন আইএলও কান্ট্রি ডিরেক্টর জুলাই আন্দোলনের লক্ষ্য বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আদালতের আদেশে বিএফআইইউর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক, সন্দেহজনক লেনদেন রিপোর্ট বেড়েছে ৭৪%

ঢাকায় অ্যামচ্যাম-এর ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) এর ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রবিবার রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা এবং সদস্যদের সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় ।

অ্যামচ্যাম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আল-মামুন এম. রাসেল, রাশেদ মুজিব নোমান, রুবাবা দৌলা এবং মির্জা শজিব রায়হান

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর এবং অ্যামচ্যাম বাংলাদেশের উপদেষ্টা পল ফ্রস্ট । এছাড়া অ্যামচ্যামের নির্বাহী পরিচালক চৌধুরী কায়সার মোহাম্মদ রিয়াদসহ সংগঠনের অন্যান্য বিশিষ্ট সদস্যবৃন্দ সভায় অংশ নেন

সভায় চেম্বারের নেতৃত্ব দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রদায়ের মধ্যে সাংগঠনিক অগ্রগতি এবং ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে আলোচনা করেন। একটি শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয় ।