শনিবার ১৪ মার্চ, ২০২৬
সর্বশেষ:
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ল ডলারের দাম, আমদানিতে ১২৩ টাকা ঈদে ডিজিটাল লেনদেন নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের<gwmw style="display:none;"></gwmw> দেশের মানুষ দূর্নীতি ও চাঁদাবাজি মুক্ত সূশাসন দেখতে চায়: মুফতি আমির হামযা বিদেশি বিনিয়োগের মুনাফা ও মূলধন ফেরতে কড়াকড়ি শিথিল করল বাংলাদেশ ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> অনিয়ম রোধে ৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের কক্সবাজার সৈকতের সব অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঋণ নয় মালিকানানির্ভর শিল্পায়ন চায় সরকার: অর্থ উপদেষ্টা

ঢাবি গবেষণা সংসদের নবীন বরণ অনুষ্ঠিত

ঢাকা, এপ্রিল ২২: ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (ডিইউআরএস)-এর নবীন বরণ মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ডিইউআরএস-এর সভাপতি ফাহিম হাসান মাহদীর সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের মডারেটর ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মু. মনজুরুল করিম, দি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস-এর কান্ট্রি ডিরেক্টর তানিয়েল বেদিয়া তাইসি (ঞধহুবষ ইবফরধ ঞধুংর), ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সিনিয়র রিসার্চ ফেলো কাজী সামিও শীশ, ডিইউআরএস-এর প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডিইউআরএস-এর সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম সীমান্ত ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিং-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানের উন্নয়ন ঘটাতে শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। এক্ষেত্রে আমাদের সকল সীমাবদ্ধতা ও দৈন্যতা অতিক্রম করতে হবে। গবেষণার অনুকূল ও উপযুক্ত পরিবেশ তৈরি এবং গবেষণার সংস্কৃতি ও চর্চা বজায় রাখার উপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমাজে একটি প্রচলিত ধারণা রয়েছে যে, শুধু শিক্ষক ও গবেষকবৃন্দ গবেষণা করবেন। এই ধারণা থেকে বের হয়ে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায় থেকেই গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।