মঙ্গলবার ১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনে নীতি সহায়তার আবেদনের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের আসল আমানত ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬ হাজার কোটি টাকা, ৬ মূল বেতনের সমান বোনাস পাচ্ছেন কর্মকর্তারা উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র: ৩ হাজার কোটি টাকার তহবিলের সুদহার কমিয়ে ৭% করল বাংলাদেশ ব্যাংক মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর ও তাফসীর বাংলাদেশ-চীন সুসম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তরুণ লেখকরা: লি শাওপেং

শুল্কমুক্ত গাড়ি ও প্লট সুবিধা না নেওয়ার ঘোষণায় টিআইবির সাধুবাদ; সম্পদ বিবরণী প্রকাশের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :সংসদ সদস্য ও সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের শুল্কমুক্ত গাড়ি এবং সরকারি প্লট সুবিধা না নেওয়ার ঘোষণাকে ‘সুচিন্তিত ও আশাজাগানিয়া’ উল্লেখ করে সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি মনে করে, এই সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের কর্তৃত্ববাদী ও বৈষম্যমূলক রাষ্ট্র পরিচালনার চর্চা অবসানের একটি গুরুত্বপূর্ণ সূচনা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি এই সন্তোষ প্রকাশ করে। একইসঙ্গে টেকসই সুফল অর্জনে একটি সমন্বিত ‘জাতীয় দুর্নীতিবিরোধী কৌশল’ প্রণয়ন এবং জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রতি বছর জনসমক্ষে প্রকাশের জোর দাবি জানিয়েছে সংস্থাটি।

দুর্নীতি প্রতিরোধই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের চাবিকাঠি

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘জুলাই অভ্যুত্থান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনরায়ের মূল লক্ষ্যই ছিল একটি সুশাসিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। নতুন সরকার তাদের নির্বাচনী ইশতিহারে যে রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গীকার করেছে, তা বাস্তবায়নের অপরিহার্য পূর্বশর্ত হলো দুর্নীতি প্রতিরোধ। কার্যকর পদক্ষেপ ছাড়া উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছাবে না; বরং ক্ষমতার অপব্যবহার, করফাঁকি ও অর্থপাচারের মতো ঝুঁকি থেকেই যাবে।’

সম্পদ বিবরণী জনসমক্ষে প্রকাশের দাবি

সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে টিআইবি সুনির্দিষ্ট কিছু প্রস্তাব পেশ করেছে:

  • বাৎসরিক নবায়ন: সকল সংসদ সদস্য এবং সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আয়-ব্যয় ও সম্পদ বিবরণী প্রতি বছর হালনাগাদ করতে হবে।
  • ওয়েবসাইটে প্রকাশ: সরকারি জোটের ‘জুলাই সনদ’-এর ৭৪ ধারা অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে নিজ ও পরিবারের সদস্যদের সম্পদের হিসাব সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ নিশ্চিত করতে হবে।
  • সকলের জন্য প্রযোজ্য: এই নিয়ম শুধু জনপ্রতিনিধি নয়, বরং রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতনভুক্ত সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রেও বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছে টিআইবি।

রাষ্ট্র মেরামতে সমন্বিত কৌশলের আহ্বান

ড. জামান আরও বলেন, শুল্কমুক্ত সুবিধা বর্জনের ঘোষণাটি বৈষম্যবিরোধী চেতনারই প্রতিফলন। তবে এই ধারা বজায় রাখতে বিএনপির ‘৩১ দফা রাষ্ট্র মেরামত রূপরেখা’, নির্বাচনী ইশতিহার এবং দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর ভিত্তি করে একটি শক্তিশালী কর্মপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

বিবৃতিতে টিআইবি উল্লেখ করে যে, সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার রোধে প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে। দুর্নীতি দমনে সংসদ ও সংসদের বাইরের সকল রাজনৈতিক দল এবং রাষ্ট্রীয়-অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করে সংস্থাটি।