শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
বিদেশে বাংলাদেশিদের কার্ডে খরচ ইনবাউন্ড লেনদেনের চেয়ে প্রায় চারগুণ বেশি: বাংলাদেশ ব্যাংক বৈশ্বিক ও জ্বালানি সংকটের মুখেও উৎপাদনশীলতা ধরে রাখতে লড়াই করে যাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক খাত স্পেনের বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬-এ বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন, এটি অনন্য নজির: প্রতিমন্ত্রী অমিত<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> মধ্যপ্রাচ্য সংকটে ৮ মাসে জ্বালানিতে অতিরিক্ত খরচ ৪১২ কোটি ডলার: উপদেষ্টা তিতুমীর সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার নতুন প্রজন্মকে গড়ে তুলতে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ চর্চা জরুরি: শিক্ষামন্ত্রী পুঁজিবাজারে তরুণদের অংশগ্রহণ ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এআই প্রযুক্তির ব্যবহার অপরিহার্য: বিএসইসি কমিশনার মধ্য অক্টোবরে রেমিট্যান্স প্রবাহে ১৩.৩ শতাংশ প্রবৃদ্ধি, অর্জন ১.৭৪ বিলিয়ন ডলার

পোশাকের ঝুঁকি ও এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ, এফটিএ করার তাগিদ দিলো বিজিএমইএ কে আইএমএফ

ঢাকা: বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা সত্ত্বেও বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করতে পোশাক খাতের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের ঝুঁকিগুলো সম্পর্কে অবহিত হতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল আজ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর সঙ্গে বৈঠক করেছে।এ সময় বিজিএমইএ নেতারা শিল্পের টেকসই প্রবৃদ্ধি এবং শুল্ক সুবিধা বজায় রাখতে দ্রুত ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের জন্য সরকারের প্রতি তাগিদ দিয়েছেন।আজ (০৫ নভেম্বর ২০২৫) উত্তরাস্থ বিজিএমইএ দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এর সঙ্গে সাক্ষাৎ করেন আইএমএফ-এর সিনিয়র ইকোনমিস্ট কিয়াও চেন, সিনিয়র ইকোনমিস্ট রুইফেং ঝাং এবং ইকোনমিস্ট আয়া সাইদ।

উচ্চমূল্যের মডেলের দিকে যাচ্ছে পোশাক খাত বৈঠকে উভয় পক্ষের মধ্যে বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও শিল্পের প্রবৃদ্ধির কৌশলগত উপায় এবং মূল্য-সংযোজিত পণ্যে বৈচিত্র‍্যকরণ নিয়ে গভীর মতবিনিময় হয়।বিজিএমইএ নেতারা জাতীয় অর্থনীতিতে পোশাক শিল্পের অবদানের পাশাপাশি শিল্পের কৌশলগত রূপকল্প তুলে ধরে জানান যে, পোশাক শিল্প বর্তমানে শ্রমনির্ভর মডেল থেকে বেরিয়ে এসে মূল্য-সংযোজিত পণ্য, উদ্ভাবন এবং প্রযুক্তিগত মানোন্নয়নের মাধ্যমে একটি উচ্চমূল্যের মডেলে স্থানান্তরিত হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। এই রূপান্তরের অংশ হিসেবে ম্যান-মেইড ফাইবার ও টেকনিক্যাল টেক্সটাইল-ভিত্তিক পোশাক তৈরিতে সক্ষমতা বৃদ্ধি এবং শ্রমিকদের দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

এলডিসি উত্তরণ ও বাণিজ্য চুক্তির চ্যালেঞ্জ আলোচনায় পোশাক রপ্তানিতে মার্কিন শুল্কের সম্ভাব্য প্রভাব এবং বাংলাদেশের আসন্ন স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রভাব বিশেষভাবে গুরুত্ব পায়।বিজিএমইএ নেতারা উল্লেখ করেন, এলডিসি উত্তরণের পর শুল্ক সুবিধা বজায় রাখতে ইউরোপিয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান, কানাডা এবং অন্যান্য দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) দ্রুত সম্পন্ন করার জন্য বিজিএমইএ বোর্ড সরকারকে অনুরোধ করেছে।

এছাড়াও বৈঠকে ব্যবসা পরিচালন ব্যয় কমানো ও ব্যবসা সহজীকরণের জন্য করণীয় নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন। বিজিএমইএ নেতারা শিল্পে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, বন্দর ব্যবস্থাপনার দক্ষতার উন্নয়ন, কাস্টমস ও বন্ড প্রক্রিয়া সহজীকরণ, সুদের হার সিঙ্গেল ডিজিটে আনয়ন, এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন দ্রুত সম্পন্ন করার জন্য সরকারকে সুপারিশ করার কথা জানান।আইএমএফ প্রতিনিধিদল বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়ন এজেন্ডায় পোশাক খাতের অবদানের প্রশংসা করেছে।