মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
২০২৬ সালে মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ: আইএমএফ মৎস্য খাতের শ্রমিকদের আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তার দাবি: বিলস-এফইএস সংলাপ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার ১২৫ টাকা নির্ধারণের দাবি ৩৫ শ্রমিক ফেডারেশনের দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৬ কার্গো এলএনজি আমদানির সুপারিশ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির<gwmw style="display:none;"></gwmw> চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়নের হার নেমে এসেছে ৩.৮৯ শতাংশে: আইএমইডি চলতি অর্থবছরের জুলাই-অক্টোবরে রেমিট্যান্স প্রবাহ ছাড়াল ১০.৭২ বিলিয়ন ডলার<gwmw style="display:none;"></gwmw> বৈশ্বিক সাইবার ঝুঁকির মুখে ৩ দিন বন্ধ থাকার পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বিদেশে বাংলাদেশিদের কার্ডে খরচ ইনবাউন্ড লেনদেনের চেয়ে প্রায় চারগুণ বেশি: বাংলাদেশ ব্যাংক বৈশ্বিক ও জ্বালানি সংকটের মুখেও উৎপাদনশীলতা ধরে রাখতে লড়াই করে যাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক খাত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা নববর্ষ উদ্যাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চীনা নববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্যোগে আজ ২৬ জানুয়ারি ২০২৬ সোমবার কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় এক মনোজ্ঞ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। ‘Voice Across Mountains and Seas, Bonds Between China and Bangladesh’ প্রতিপাদ্য নিয়ে এবছর দিবসটি উদযাপিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল, কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুই (Dr. Yang Hui) এবং শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চীনা নববর্ষ উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। চীনের সঙ্গে আমাদের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক অনেক পুরনো। চীন সরকার এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের কার্যক্রম চলমান রয়েছে। চীনের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য প্রায় ২৪৪ কোটি টাকা ব্যয়ে একটি  আধুনিক হল নির্মাণের কাজ খুব শিগগিরই শুরু হবে। হল নির্মাণে সহযোগিতার জন্য তিনি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ও চীন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দু’দেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।