মঙ্গলবার ২০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
মধ্যপ্রাচ্য সংকটে ৮ মাসে জ্বালানিতে অতিরিক্ত খরচ ৪১২ কোটি ডলার: উপদেষ্টা তিতুমীর সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার নতুন প্রজন্মকে গড়ে তুলতে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ চর্চা জরুরি: শিক্ষামন্ত্রী পুঁজিবাজারে তরুণদের অংশগ্রহণ ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এআই প্রযুক্তির ব্যবহার অপরিহার্য: বিএসইসি কমিশনার মধ্য অক্টোবরে রেমিট্যান্স প্রবাহে ১৩.৩ শতাংশ প্রবৃদ্ধি, অর্জন ১.৭৪ বিলিয়ন ডলার ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ: ১৫ অক্টোবর পর্যন্ত বিতরণ ছাড়িয়েছে ১৪,৫১৯ কোটি টাকা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার জারি গবেষণা, প্রযুক্তি ও মূল্যবোধের সমন্বয়ে শিক্ষাব্যবস্থা সংস্কারের আহ্বান: এইউএসটিতে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন শুরু ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা ও আগ্রাসন নিয়ে উদ্বেগ, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

গায়ানার জাতীয় নির্বাচনে কমনওয়েলথ পর্যবেক্ষক দলে যোগ দিলেন ব্র্যাক ইউনিভার্সিটির শাহরিয়ার সাদাত

ব্র্যাক ইউনিভার্সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে) এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহরিয়ার সাদাত কমনওয়েলথের একটি পর্যবেক্ষক দলে যোগ দিয়েছেন । এই দলটি আগামী ১ সেপ্টেম্বর ২০২৫-এ গায়ানার জাতীয় ও আঞ্চলিক নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবে ।

১১ সদস্যের এই দলে আইন, নির্বাচন, প্রশাসন, কূটনীতি, মানবাধিকার, সুশীল সমাজ, রাজনীতি ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিবর্গ রয়েছেন। এই দলটির নেতৃত্ব দিচ্ছেন টঙ্গার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফেকিতামোয়েলোয়া কাতোয়া ‘উতোইকামানু’।

দলটির মূল কাজ হলো গায়ানার পুরো নির্বাচনী প্রক্রিয়াকে গভীরভাবে মূল্যায়ন করা এবং নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা প্রভাবিত করতে পারে এমন বিষয়গুলো চিহ্নিত করা । কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে বলেন, এই পর্যবেক্ষক দলটি সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে এবং দেশটির ভবিষ্যতের নির্বাচনী প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও স্বচ্ছ করতে প্রাসঙ্গিক সুপারিশ প্রদান করতে পারবে ।

পর্যবেক্ষক দলটি ২৫ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত গায়ানায় অবস্থান করবে 7। নির্বাচন শেষে তারা তাদের পর্যবেক্ষণ ও সুপারিশসমূহ সহ একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করবে, যা পরবর্তীতে কমনওয়েলথ মহাসচিব, গায়ানা সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর কাছে পাঠানো হবে 8888।