সোমবার ১৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
পুঁজিবাজারে তরুণদের অংশগ্রহণ ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এআই প্রযুক্তির ব্যবহার অপরিহার্য: বিএসইসি কমিশনার মধ্য অক্টোবরে রেমিট্যান্স প্রবাহে ১৩.৩ শতাংশ প্রবৃদ্ধি, অর্জন ১.৭৪ বিলিয়ন ডলার ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ: ১৫ অক্টোবর পর্যন্ত বিতরণ ছাড়িয়েছে ১৪,৫১৯ কোটি টাকা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার জারি গবেষণা, প্রযুক্তি ও মূল্যবোধের সমন্বয়ে শিক্ষাব্যবস্থা সংস্কারের আহ্বান: এইউএসটিতে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন শুরু ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা ও আগ্রাসন নিয়ে উদ্বেগ, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দক্ষতা ও কর্মমুখী শিক্ষায় জোর দিতে ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু ১৭ অক্টোবর নতুন সংসদ সদস্যদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণে সহায়তা দিতে প্রস্তুত ইউএনডিপি আজারবাইজানে সিইসিএ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

গণমাধ্যম ও চলচ্চিত্র খাতে সম্পর্ক জোরদারে ঢাকা-বেইজিং ঐকমত্য

নিজস্ব প্রতিবেদক | ঢাকা :বাংলাদেশ ও চীনের মধ্যে সংবাদ মাধ্যম, চলচ্চিত্র এবং টেলিভিশন খাতে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে গভীর আলোচনা হয়েছে। বৃহস্পতিবার উভয় পক্ষ এই বিনিময় কার্যক্রমের বিষয়বস্তু আরও সমৃদ্ধ করা এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন নতুন দায়িত্ব পাওয়ায় তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি বলেন, সংবাদ মাধ্যম, চলচ্চিত্র এবং টেলিভিশন খাতের সহযোগিতা তথ্য আদান-প্রদান এবং দুই দেশের মানুষের মধ্যে আবেগীয় সেতুবন্ধন তৈরির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।

চীন দুই দেশের গণমাধ্যম ও চলচ্চিত্র খাতের মধ্যে বিনিময় আরও গভীর করতে এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহ প্রকাশ করেছে। এর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সখ্যতা আরও বৃদ্ধি পাবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন জানানোর জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানানো হয়। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ ও চীনের সংবাদ মাধ্যম এবং চলচ্চিত্র খাতের সহযোগিতার ভূমিকার ইতিবাচক স্বীকৃতি দেন তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী। তারা আশা প্রকাশ করেন, আগামীতে এই সহযোগিতার পরিধি আরও বিস্তৃত হবে যা দুই দেশের সম্পর্ককে শক্তিশালী করবে।