সোমবার ৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে গ্রাহকদের জন্য নতুন ৪ ফিচার যুক্ত ২০২৮ সালের মধ্যে শেয়ারবাজারে ডেরিভেটিভস চালুর লক্ষ্য: ডিএসই ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানকে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক বাণিজ্য অর্থায়ন বাড়াতে সিটি ব্যাংকে আইটিএফসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা ইপিজেডে দুটি আধুনিক ওয়েব্রিজ উদ্বোধন করলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত শুরু সোমবার থেকে বার্ষিক ভ্রমণ কোটা বাড়িয়ে ১৮ হাজার ডলার করল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য ও রপ্তানি বহুমুখীকরণে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইউকেইএফ-এর গোলটেবিল বৈঠক রাজনৈতিক সদিচ্ছা, কূটনৈতিক তৎপরতা ও আন্তর্জাতিক সহযোগিতাই রোহিঙ্গা সংকটের মূল সমাধান: আইজিসির গোলটেবিল বৈঠক

ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানকে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ৭ সেপ্টেম্বর (বিডিইকোনমি) : ব্যাংক খাতের গ্রাহকদের প্রদত্ত জামানত (ক্ল্যাটারাল) সঠিক ও স্বচ্ছভাবে মূল্যায়নের জন্য ১৩১টি প্রতিষ্ঠান বা কোম্পানিকে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ (৭ সেপ্টেম্বর, ২০২৬) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে

সার্কুলারে জানানো হয়, ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত)-এর ২৯ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। ২০২৩ সালের নীতিমালার আলোকে যোগ্যতা যাচাই শেষে তালিকাভুক্ত এই ১৩১টি প্রতিষ্ঠানকে দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ৯৮টি প্রতিষ্ঠানকে ‘ক’ গ্রুপ এবং ৩৩টি প্রতিষ্ঠানকে ‘খ’ গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে

বাংলাদেশ ব্যাংক জানায়, তফসিলি ব্যাংকগুলোকে এখন থেকে ঋণগ্রহীতাদের জামানত মূল্যায়ন কার্যক্রম কেবল এই তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই সম্পাদন করতে হবে

এই তালিকাভুক্তির মেয়াদ আগামী ৩ বছরের জন্য প্রযোজ্য হবে। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার ৬ মাস পূর্বে প্রতিষ্ঠানগুলোকে পুন:-তালিকাভুক্তির জন্য আবেদন করতে হবে। তবে নির্দেশিত শর্ত পরিপালনে ব্যর্থ হলে বা কোনো যুক্তিসঙ্গত কারণে ৩ বছর পূর্ণ হওয়ার আগেই যেকোনো প্রতিষ্ঠানকে তালিকাচ্যুত (অ-তালিকাভুক্ত) করতে পারবে কেন্দ্রীয় ব্যাংক

এছাড়া, তালিকাভুক্ত জামানত মূল্যায়নকারী প্রতিষ্ঠানগুলোকে প্রতি বছরের অর্জিত ফলাফলের ওপর নির্ধারিত ফরম্যাটে পরবর্তী বছরের ১৫ জানুয়ারির মধ্যে বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি বিভাগে বার্ষিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। নির্দেশাবলী অবিলম্বে কার্যকর হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে